1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিডিকম অনলাইনের স্টক লভ্যাংশে বিএসইসির সম্মতি - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বিডিকম অনলাইনের স্টক লভ্যাংশে বিএসইসির সম্মতি

প্রতিনিধি

বিডিকম অনলাইনের স্টক লভ্যাংশে বিএসইসির সম্মতি
তথ্যপ্রযুক্তি খাতের তালিকাভুক্ত কোম্পানি বিডিকম অনলাইন লিমিটেড সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছিল। ঘোষিত এ লভ্যাংশে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) মঙ্গলবার (৬ জানুয়ারি) সম্মতি দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে ১৩ জানুয়ারি (মঙ্গলবার) লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করেছে কোম্পানিটি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে বিডিকম অনলাইনের পর্ষদ। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ। এর মধ্যে গত বছরের ২৩ নভেম্বর শুধু নগদ লভ্যাংশসংক্রান্ত রেকর্ড নির্ধারণ করেছিল কোম্পানিটি।নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অসুসারে, সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিডিকম অনলাইনের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৬ পয়সা, আগের হিসাব বছরের যা ছিল ৮৫ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ৫৮ পয়সায়।

চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বিডিকম অনলাইনের ইপিএস হয়েছে ৩৫ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ২৮ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৫ টাকা ৯৩ পয়সা।

তার আগে ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে বিডিকম অনলাইনের ইপিএস হয়েছিল ৮৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৩১ পয়সা।

২০০২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিডিকম অনলাইনের অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ৫৯ কোটি ৯৪ লাখ ১০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ২১ কোটি ৮৯ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৫ কোটি ৯৯ লাখ ৪০ হাজার ৮২৩। এর ৩০ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৯ দশমিক ৯৮ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৬০ দশমিক শূন্য ২ শতাংশ শেয়ার রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!