1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিটিএমসির ৪৫ কোটি টাকার যন্ত্রপাতি ১২ লাখে বিক্রি, অনুসন্ধানে দুদক - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

বিটিএমসির ৪৫ কোটি টাকার যন্ত্রপাতি ১২ লাখে বিক্রি, অনুসন্ধানে দুদক

প্রতিনিধি

বিটিএমসির ৪৫ কোটি টাকার যন্ত্রপাতি ১২ লাখে বিক্রি, অনুসন্ধানে দুদক
বিনা টেন্ডারে এবং সরকারের অনুমোদন ছাড়াই বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) আওতাধীন বন্ধ থাকা ৭টি মিলের প্রায় ৪০ থেকে ৪৫ কোটি টাকার মেশিনারিজ মাত্র ১২ লাখ টাকায় বিক্রিসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সম্প্রতি কমিশন থেকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পর দুদকে ঢাকা সমন্বিত জেলা কার্যালয় থেকে একজন সহকারী পরিচালককে অনুসন্ধান কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অনুসন্ধান কর্মকর্তা এরই মধ্যে অভিযোগ নথিপত্র তলব চিঠি দিয়েছে। ইতোমধ্যে বেশকিছু নথিপত্র দুদকে এসেছে, যা যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানা গেছে। সোমবার (১২ জানুয়ারি) দুদকের জনসংযোগ দপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, বিনা টেন্ডারে এবং সরকারের অনুমোদন ছাড়াই বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) আওতাধীন বন্ধ থাকা ৭টি মিলের প্রায় ৪০ থেকে ৪৫ কোটি টাকার মেশিনারিজ মাত্র ১২ লাখ টাকায় বিক্রি করা হয়েছে। বিটিএমসির কর্মকর্তাদের ঘনিষ্ট হিসেবে পরিচিতি মেসার্স আয়েশা এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানের কাছে বিক্রির অভিযোগ রয়েছে। বিক্রির টাকা বিটিএমসির হিসেবে জমা আছে দুদকের গোয়েন্দা অনুসন্ধানে প্রমাণ পেয়েছে বলে জানা গেছে।

আরও অভিযোগ রয়েছে বোর্ডের অনুমতি ব্যতিরেকেই বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন ৩৫ জনে কর্মকর্তার বিধি ও নিয়ম বহির্ভূত পদোন্নতি দেওয়া হয়েছে। ব্যবস্থাপক, বাণিজ্যিক কর্মকর্তা এবং হিসাব সহকারীর নিয়োগ ও পদন্নোতিও অবৈধভাবে হয়েছে বলে অভিযোগ। যেখানে বিটিএমসির নিয়োগ, পদায়ন, পদোন্নতিসহ সব কাজই বোর্ডের অনুমতি সাপেক্ষে হয়ে থাকে।

সূত্র আরও জানায়, বিটিএমসি ভবনের ছাদে রেইনি রুফটপ রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে নামক একটি রেস্টুরেন্ট রয়েছে। বোর্ডের অনুমতি ছাড়াই রেস্টুরেন্টটি চলছে। বিটিএমসির ১৩ তলায় অবস্থিত এই রেস্টুরেন্টটি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস এবং সিভিল এভিয়েশনের অনুমতি ও ছাড়পত্র ব্যতিরেকেই নির্মিত হয়েছে বলে অভিযোগ উঠেছে। যে কোনো মুহূর্তে মারাত্মক বিপর্যয়ের আশঙ্কা করছে সংশ্লিষ্টরা। এমনকি রেস্টুরেন্টের গ্যাস, পানি ও বিদ্যুতের বিলবাবদ ২৪ লাখ টাকা বকেয়াও রয়েছে। নামে-বেনামে বিটিএমসির শীর্ষ দুই কর্মকর্তার মালিকানা ও প্রভাবে চলছে রেস্টুরেন্টটি।

বিভিন্ন সময়ে বিভিন্ন মিলের যন্ত্রাংশ বিক্রয়ের টেন্ডারে অনিয়মে এবং করোনাকালে গাড়ি ক্রয়ের সরকারি সিদ্ধান্তকে উপেক্ষা করে ২টি গাড়ি ক্রয় করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। বিটিএমসির সাবেক ও বর্তমান বেশকিছু ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে ওই অভিযোগ উঠেছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!