1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিজেপি সভাপতির বাংলাদেশের অখণ্ডতা বিরোধী মন্তব্যে জামায়াতের উদ্বেগ ও প্রতিবাদ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

বিজেপি সভাপতির বাংলাদেশের অখণ্ডতা বিরোধী মন্তব্যে জামায়াতের উদ্বেগ ও প্রতিবাদ

প্রতিনিধি

পশ্চিমবঙ্গের BJP সভাপতি শমীক ভট্টাচার্য্য সম্প্রতি বাংলাদেশের খুলনা ও যশোর অঞ্চলকে ভারতের সঙ্গে যুক্ত করার উসকানিমূলক মন্তব্য করেছেন। এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার রবিবার (২৯ মার্চ) এক বিবৃতিতে বলেন, “এই মন্তব্য বাংলাদেশের অখণ্ডতা বিরোধী, উগ্র ও অগ্রহণযোগ্য। এটি আন্তর্জাতিক নীতি ও বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী সম্পর্কের প্রতি কুঠারাঘাত।”

তিনি আরও বলেন, “ভারতের রাজনৈতিক উদ্দেশ্যে বাংলাদেশের সার্বভৌমত্বকে প্রভাবিত করার প্রচেষ্টা মারাত্মক হুমকি। বাংলাদেশের সীমান্তবর্তী জনগণের মধ্যে আতঙ্ক ও অস্থিরতা সৃষ্টি হচ্ছে।”

মিয়া গোলাম পরওয়ার ভারতের নেতাদের সতর্ক করেন যে, বাংলাদেশের সার্বভৌমত্বে যে কোনো হস্তক্ষেপ বাংলাদেশের জনগণ কঠোরভাবে প্রত্যাখ্যান করবে। তিনি বাংলাদেশের সরকারকে প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনি প্রতিকার গ্রহণে দ্বিধা না করার আহ্বান জানান।

বিবৃতিতে জামায়াত আরও জোর দিয়ে বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষার জন্য আন্তর্জাতিক আইন মেনে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে। একই সঙ্গে বিজেপি নেতার উগ্র মন্তব্য প্রত্যাহারেরও আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!