1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিজিবিতে আযান ও কেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বিজিবিতে আযান ও কেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

প্রতিনিধি

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সৈনিকদের শুদ্ধ উচ্চারণে কেরাত চর্চা ও সুললিত কণ্ঠে আযানে অনুপ্রাণিত করার লক্ষ্যে বিজিবিতে আযান ও কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী শুক্রবার (১৩ মার্চ) বাদ জুম্মা পিলখানায় কেন্দ্রীয় জামে মসজিদে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও ট্রফি বিতরণ করেন। এ সময় বিজিবি’র সকব পর্যায়ের কর্মকর্তা, সৈনিক এবং অসামরিক কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

গত ১১ মার্চ থেকে পিলখানার বিজিবি সদর দপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদে ৩ দিনব্যাপী আযান ও কেরাত প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।

আযান প্রতিযোগিতায় চূড়ান্তপর্বে রামু সেক্টরের অধীনে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর ল্যান্স নায়েক মোহাম্মদ জাকারিয়া প্রথম স্থান এবং ঢাকা সেক্টরের অধীনে ঢাকা ব্যাটালিয়ন (৫ বিজিবি) এর সিপাহি মো. সাইফুল ইসলাম দ্বিতীয় স্থান অধিকার করেন।

অপরদিকে, কেরাত প্রতিযোগিতায় চূড়ান্তপর্বে শ্রীমঙ্গল সেক্টরের অধীনে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর নায়েক বিলাল আহমদ প্রথম স্থান এবং কুষ্টিয়া সেক্টর সদর দপ্তরের সিপাহি রাকিবুল ইসলাম দ্বিতীয় স্থান অধিকার করেন।

আযান ও কেরাত উভয় প্রতিযোগিতায় দলগতভাবে রামু সেক্টর চ্যাম্পিয়ান এবং কুষ্টিয়া সেক্টর রানার আপ হওয়ার গৌরব অর্জন করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!