1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিজয় দিবসে পটিয়ায় আ. লীগের কর্মসূচি, জানে না পুলিশ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বিজয় দিবসে পটিয়ায় আ. লীগের কর্মসূচি, জানে না পুলিশ

প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়া উপজেলায় বিজয় দিবসে মুক্তিযুদ্ধের একটি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পাশে উপজেলার গৈড়লার টেক এলাকায় অবস্থিত স্মৃতিস্তম্ভে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় প্রায় ১০ থেকে ১২ জন নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার নামে বিভিন্ন স্লোগান দেন।

পটিয়া উপজেলা আওয়ামী লীগের নেতা আবু সালেহ মোহাম্মদ শাহরিয়ার শাহরুর নেতৃত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ পলাশ, যুবলীগ নেতা জয়নাল আবেদিন রাসেল ও আমানুল্লাহ শিমুল। এছাড়া ছাত্রলীগ নেতা মোরশেদ অভি, পার্থ এবং ছাত্রলীগ কর্মী জানে আলম, রুবেলসহ আরও কয়েকজন এতে অংশ নেন।

এদিকে নিষিদ্ধ সংগঠনের প্রকাশ্য এই কর্মসূচিকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটির দক্ষিণ জেলা শাখার সংগঠক তালহা রহমান বলেন, যারা ছাত্র আন্দোলনের সময় আমাদের ওপর হামলা করেছিল, তারাই আজ আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছে। খুনিদের সংগঠন হিসেবে পরিচিত নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে কর্মসূচি পালন করতে পারা আমাদের জন্য লজ্জাজনক। দ্রুত সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা উচিত।

পটিয়া থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা জানান, নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো মিছিল বা কর্মসূচির বিষয়ে পুলিশ অবগত না। তবে বিষয়টির সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!