1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিজয়ীদের নাম ঘোষণা করেছে মাস্টারকার্ড - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম
সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v

বিজয়ীদের নাম ঘোষণা করেছে মাস্টারকার্ড

প্রতিনিধি

মাস্টারকার্ড আয়োজিত ‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইনের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। রাজধানীর শেরাটন হোটেলে আয়োজিত এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করেছে মাস্টারকার্ড। উৎসবমুখর ঈদুল আজহার মাসে গত ২১ মে থেকে ৩০ জুন পর্যন্ত ‘স্টানিং সিডনি ২০২৪’ শীর্ষক এই ক্যাম্পেইন পরিচালিত হয়। ডিজিটাল পেমেন্টের প্রসারের লক্ষ্যে এর মাধ্যমে মাস্টারকার্ড ক্রেডিট, ডেবিট ও প্রিপেইড কার্ড ব্যবহারের ওপর ভিত্তি করে নানা ধরনের আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়।

ক্যাম্পেইনের প্রথম বিজয়ী হিসেবে সঙ্গীসহ সিডনিতে ৪ দিনের ভ্রমণের সুযোগ পেয়েছেন ঢাকা ব্যাংক পিএলসির মাস্টারকার্ড কার্ডহোল্ডার মাহজুবিন শাহনাজ। সর্বমোট ৫০ জন বিজয়ী ট্রাভেল ভাউচারসহ পেয়েছেন দেশের সেরা স্টোরগুলো থেকে বিভিন্ন ইলেক্ট্রনিক্স ও লাইফস্টাইল পণ্য কেনার আকর্ষণীয় গিফট ভাউচার।

ক্যাম্পেইন চলাকালীন মাস্টারকার্ডের যেসব কার্ডহোল্ডার দেশে ও বিদেশে ন্যূনতম এক হাজার টাকার (২৫ মার্কিন ডলার) অন্তত চারটি লেনদেন সম্পন্ন করেছেন, তারা বাড়তি পয়েন্ট অর্জন করেন। তাদের অর্জিত পয়েন্টের ওপর ভিত্তি করে বিজয়ীদের নির্বাচন করা হয়।

মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, গ্রাহকদের মধ্যে একটি ডিজিটাল-ফার্স্ট লেনদেন প্রসারের উদ্দেশ্যে আয়োজিত স্পেন্ড অ্যান্ড উইন ক্যাম্পেইনের বিজয়ীদের অভিনন্দন জানাচ্ছে মাস্টারকার্ড। এই উদ্যোগ বাস্তবায়িত করতে আমাদের পার্টনার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো সহযোগিতা করায় আমরা আনন্দিত। আগামীতে দেশের ডিজিটাল অর্থনীতির প্রবৃদ্ধিতে অবদান রাখতে মাস্টারকার্ড এ ধরনের ক্যাম্পেইন পরিচালনা অব্যাহত রাখবে।

এই ক্যাম্পেইনে সহযোগী পার্টনার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান হিসেবে যুক্ত ছিল এবি ব্যাংক পিএলসি, আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি, ব্র্যাক ব্যাংক পিএলসি, ব্যাংক এশিয়া পিএলসি, ইস্টার্ন ব্যাংক পিএলসি, ঢাকা ব্যাংক পিএলসি, ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি, ইসলামী ব্যাংক পিএলসি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, প্রাইম ব্যাংক পিএলসি, প্রিমিয়ার ব্যাংক পিএলসি, পূবালী ব্যাংক পিএলসি, সিটি ব্যাংক পিএলসি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি, সাউথইস্ট ব্যাংক পিএলসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!