1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিচারকের ছেলেকে হত্যার ঘটনায় লিমনের আরও ৫ দিনের রিমান্ড - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

বিচারকের ছেলেকে হত্যার ঘটনায় লিমনের আরও ৫ দিনের রিমান্ড

প্রতিনিধি

বিচারকের ছেলেকে হত্যার ঘটনায় লিমনের আরও ৫ দিনের রিমান্ড
রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আবদুর রহমানের বাসায় ঢুকে তার ছেলেকে হত্যা ও স্ত্রীকে হত্যাচেষ্টার ঘটনায় গ্রেপ্তার হওয়া লিমন মিয়ার আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন-৫ আদালতের বিরচক আশিকুর রহমান এই রিমান্ড মঞ্জুর করেন।

রাজশাহী মেট্রোপলিটন আদালতের পাবলিক প্রসিকউটর (পিপি) আলী আশরাফ মাসুম বলেন, গত ১৫ নভেম্বর এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আসামি লিমন মিয়াকে ৫ দিনের পুলিশি রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। আজ (বৃহস্পতিবার) সেই রিমান্ড শেষ হয়। তাই লিমন মিয়াকে আদালতে হাজির করে তদন্ত কর্মকর্তা পুনরায় সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানিতে পুলিশ জানিয়েছে, সঠিক তদন্তের জন্য লিমনকে আরেক দফা জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

এর আগে, গেল ১৩ নভেম্বর নগরীর রাজপাড়া থানার ডাবতলায় এলাকায় বিচারকের ভাড়া ফ্লাটে অভিযুক্ত লিমন মিয়া কৌশলে প্রবেশ করে তার ছেলে তাওসিফ রহমানকে ছুরিকাঘাতে হত্যা করে। তার স্ত্রী তাসমিন নাহার লুসিকে জখম করে। এ সময় লিমন নিজেও আহত হন। এই ঘটনার পরে বিচারক বাদী হয়ে রাজপাড়া থানায় মামলা দায়ের কারলে হাসপাতাল থেকে লিমন মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!