1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিকেলের নাস্তায় আলুর পরোটা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

বিকেলের নাস্তায় আলুর পরোটা

প্রতিনিধি

সাধারণ আবার খুব আসাধারণ! খেতে যেমন মজাদার দেখতে তেমনই লোভনীয়।  জিনিসটি দেখতে সাধারণ পরোটার মতোই। শুধু আটা বা ময়দায় দিয়েই তৈরি না। আলু দিয়ে তৈরি আলু পরোটা। মাঝে মাঝেই আপনি এটিকে রাখতে পারেন আপনার সকালের বা বিকালের নাস্তায়। খেতে অসাধারণ ও তৈরী করা সহজ বলে খুব বেশি সময়ও লাগে না আলু পরোটা প্রস্তুত করতে।

আসুন জেনে নেয়া যাক আলু পরোটার সহজ রেসিপিটিঃ

উপকরণঃ

-আলু সিদ্ধ ২ কাপ

-ময়দা পরিমান মত

-ভাজা জিরাগুড়ো ১ চামচ

-ধনে পাতা কুচি ১ মুঠো

-৩ টি কাঁচা মরিচ কুচি

-লবন পরিমান মত

-তেল পরিমান মত

-ঘি পরিমান মত

-খাবার সোডা ১ চিমটি

প্রণালীঃ

প্রথমে পরিমান মত ময়দা নিয়ে এতে সামান্য লবন, খাবার সোডা ও ৪ টেবিল চামচ তেল দিয়ে মিশিয়ে ময়ান দিয়ে রাখুন । আবার অন্য একটি পাত্রে সিদ্ধ করা আলু, সামান্য লবন, ধনে পাতা কুচি, কাঁচা মরিচ কুচি, ভাজা জিরা গুড়ো দিয়ে ভালো করে মেখে নিন । এবার এতে অল্প অল্প করে ময়ান দেয়া ময়দা মিশিয়ে মাখতে থাকুন যতক্ষণ না বেশ শক্ত খামি হয় । এবার খামিটি থেকে পরোটার জন্য ময়দা নিয়ে নিন । একটু মোটা করে পরোটা বেলে নিন ।

একটি বাটিতে অর্ধেক অর্ধেক করে ঘি ও তেল মিশিয়ে রাখুন । এবার মাঝারি আঁচে ননস্টিক তাওয়া চুলায় বসিয়ে দিন, গরম হয়ে গেলে পরোটা দিয়ে প্রথমে এপিঠ-ওপিঠ করে একটু সেঁকে নিন । পরিমান মত তেল ও ঘি এর মিশ্রন দিয়ে দুই পিঠ লালচে করে ভেজে তুলুন । আর হ্যাঁ চুলার আঁচ যেন কখনই খুব বেশি না হয় কারণ ঘি বেশি তাপে রান্না হলে সুগন্ধ একেবারেই নষ্ট হয়ে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!