ইপেপার / প্রিন্ট
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-এর নতুন মহাপরিচালক নিয়োগ পেয়েছেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুল হাছানাত হুমায়ূন কবীর।
প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি একইসঙ্গে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে ন্যস্ত হবেন।
পৃথক প্রজ্ঞাপনে মাহমুদুর রহমানকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্নসচিব হিসেবে ওমানের মাস্কাটে বাংলাদেশ দূতাবাসে মিনিস্টার (শ্রম) নিয়োগ দেওয়া হয়েছে।