1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন গণফোরামের প্রার্থী - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন গণফোরামের প্রার্থী

প্রতিনিধি

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের প্রতি একাত্মতা প্রকাশ করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন গণফোরামের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট সেলিম আকবর।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাত ৮টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট সেলিম আকবর বলেন, চাঁদপুর-৩ আসনের সামগ্রিক উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে আমি ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছি। নির্বাচনী বিধি অনুযায়ী ব্যালট পেপারে আমার প্রতীক থাকলেও চাঁদপুরের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে এবং একটি শক্তিশালী জনপ্রতিনিধিত্ব নিশ্চিত করতে ধানের শীষের বিজয় ত্বরান্বিত করার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও বলেন, শেখ ফরিদ আহমেদ মানিক চাঁদপুরের ৫ লাখ ভোটারের অভিভাবক হবেন। তিনি জনগণের জন্য কাজ করবেন। আমরা তাকে সর্বাত্মক সহযোগিতা করব এটাই আমাদের প্রত্যাশা। আমরা দলীয়ভাবে তাকে সমর্থন দিয়ে বিজয়ী করব। এরপর সবাই মিলে একটি সুন্দর চাঁদপুর গড়ে তুলতে পারব।

সমঝোতার বিষয়ে তিনি বলেন, এই ঐকমত্যের ফলে চাঁদপুর-৩ আসনে বিএনপি ও গণফোরামের নেতাকর্মীরা এখন থেকে একটি শক্তিশালী টিম হিসেবে ধানের শীষের পক্ষে মাঠে কাজ করবেন।

ঘোষণার পর অ্যাডভোকেট সেলিম আকবরকে শুভেচ্ছা জানিয়ে তার রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের মঙ্গল কামনা করেন বিএনপি মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক।

বিএনপি মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, গণফোরাম ২০১৮ সাল থেকেই বিএনপির সঙ্গে রয়েছে। তারা আমাদেরকে সমর্থন দিয়েছেন, এ জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। ড. কামাল হোসেন, যিনি নিজ হাতে বাংলাদেশের সংবিধান রচনা করেছেন, তাকে শেখ হাসিনা অপমান করেছেন। তখন যদি শেখ হাসিনা ড. কামালের কথা শুনতেন, তাহলে আজ তাদের এই পরিস্থিতি হতো না।

তিনি আরও বলেন, নির্বাচিত হলে চাঁদপুরের উন্নয়নে অ্যাডভোকেট সেলিম আকবরের গুরুত্বপূর্ণ অবদান থাকবে এবং গণফোরাম ও বিএনপির মধ্যে কোনো তফাৎ থাকবে না—আমরা সবাই এক।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম, সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, চাঁদপুর জেলা গণফোরামের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু, যুগ্ম সম্পাদক বাসুদেব মজুমদারসহ চাঁদপুর জেলা বিএনপি ও জেলা গণফোরামের নারী নেত্রী এবং অন্যান্য নেতারা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!