1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিএনপি পাকিস্তানের উত্তরসূরি তারা দেশের ভালো কখনোই চাইতে পারে না "আমির হোসেন আমু" - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বিএনপি পাকিস্তানের উত্তরসূরি তারা দেশের ভালো কখনোই চাইতে পারে না “আমির হোসেন আমু”

প্রতিনিধি
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, বিদেশী প্রভুদের সাহায্যে বিএনপি নির্বাচন বয়কট করে আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার চেষ্টা করছে। বিএনপি পাকিস্তানের উত্তরসূরি তারা দেশের ভালো কখনোই চাইতে পারে না। বিএনপি কে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া  হোক। বিএনপি লাখ লাখ ডলার খরচ করে দেশের বিরুদ্ধে  ষড়যন্ত্র করছে।
শুক্রবার বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর বাসষ্ট্যান্ড এলাকায় সারা দেশে বিএনপির আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা জেলা ১৪ দল আয়োজিত জনসভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু এসময় আরও বলেন, বিএনপির যেকোন ষড়যন্ত্র আওয়ামী লীগ রাজপথে মোকাবেলা করবে। কেউ নির্বাচন বানচাল করার চেষ্টা করলে তাদের কঠোর হাতে দমন করা হবে হুশিয়ারি দিয়ে তিনি আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে এতে কোন সন্দেহ নেই। বিএনপি অর্থ খরচ করে বিদেশে লবিষ্ট নিয়োগ করে সরকারের সুনাম নষ্ট করছে। 
জনসভায় জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, বিদ্যুৎ সংকট গ্যাস সংকট ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে দেশের মানুষ অনেক কষ্টে আছে। আগামী নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় গেলে সকল সমস্যা দ্রুত সমাধান করা হবে। ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য বেনজীর আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুনের সঞ্চালনায় জনসভায় ওয়াকার্স পাটির সভাপতি রাশেদ খান মেনন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ্যাডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!