1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিএনপি নেতা বললেন- এখন থেকে ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট চাইবো - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বিএনপি নেতা বললেন- এখন থেকে ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট চাইবো

প্রতিনিধি

পটুয়াখালীর বাউফলে গণভোটে ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছেন এক বিএনপি নেতা। এ সংক্রান্ত একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, একটি সভায় বিএনপির ওই নেতা ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। ভিডিওতে তিনি বলেন,আপনেরা ‘না’ তে ভোট দেবেন। না বলা মানে আপনারা স্বাধীনতার পক্ষে রইলেন। স্বাধীনতার পক্ষে আমরা আর স্বাধীনতার বিপক্ষে রাজাকার। যারা স্বাধীন বাংলাদেশ চায় নাই, তার নাম হলো জামায়াত। যে জামায়াত বাংলাদেশে আপনাদের মতো মা-বোনদের ধরে এই সেনাবাহিনী পশ্চিমাদের হাতে তুলে দিয়েছে— এই রাজাকাররা। ওরা রাজাকার, ওরা স্বাধীনতা চায় নাই। এখনো স্বাধীনতার বিরোধিতা করে। ভোটে দুইটা ব্যালট পাবেন আপনারা—একটা ধানের শীষ মার্কা আরেকটা ‘না’ এবং ‘হ্যাঁ’। আপনারা ‘না’ তে ভোট দেবেন।

জানা গেছে, গত শনিবার (৩১ জানুয়ারি) রাতে বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে বিএনপি মনোনীত প্রার্থী শহিদুল আলম তালুকদারের ধানের শীষের পক্ষে নির্বাচনি উঠান বৈঠকে এসব কথা বলেন বিএনপির কাছিপাড়া ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও কাছিপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক। ওই বক্তব্যের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে জানতে চাইলে আবদুর রাজ্জাক ঢাকা পোস্টকে বলেন, আমার বয়স প্রায় ৭০ বছর। ‘না’ এবং ‘হ্যাঁ’ এর ব্যাপারে আমার তেমন কোনো ধারণা ছিল না। ভুলবশত এটা হয়ে গেছে। ভেবেছিলাম হয়তো ‘না’ বলা স্বাধীনতার পক্ষে আর ‘হ্যাঁ’ বলা স্বাধীনতার বিপক্ষে। পরে জানতে পারলাম আমার নেতা তারেক রহমানও ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট চেয়েছেন। আমি যেহেতু বিএনপি করি, তাই এখন থেকে আমিও ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট চাইবো, আর না হলে এই ভোটের ব্যাপারে কোনো কথাই বলব না।

এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ ঢাকা পোস্টকে বলেন, আমি ঢাকায় চিকিৎসা নিতে এসেছি। বিষয়টি আমার জানা ছিল না। রাজ্জাক আমাদের দলের সঙ্গে ছিল না, লোক সুবিধার না। সে শহিদুল আলমের পক্ষে কাজ করে। আগে আমাদের বিএনপিতে ছিল না। আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখব। তাছাড়া আমরা গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে। কারণ, জুলাই যোদ্ধাদের পক্ষে আমাদের দলীয় নির্দেশ রয়েছে।’

এ বিষয়ে মন্তব্য জানতে পটুয়াখালী-২ (বাউফল) আসনের বিএনপি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শহিদুল আলম তালুকদারের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

উল্লেখ্য, গত শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে রংপুরের ঐতিহাসিক কালেক্টরেট ঈদগাঁও মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সবাইকে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!