1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিএনপি নির্বাচনের পর কোমর ভেঙে পড়ে গিয়েছিল: পররাষ্ট্রমন্ত্রী - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

বিএনপি নির্বাচনের পর কোমর ভেঙে পড়ে গিয়েছিল: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি :

পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি নির্বাচনের পর কোমর ভেঙে পড়ে গিয়েছিল, আমরা চাই তারা হতাশা কাটিয়ে কোমর সোজা করে দাঁড়াক।’ মঙ্গলবার বিকেলে রাজধানীতে বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে গ্রন্থমেলার সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে সাংবাদিক গবেষক মুহা: মীযানুর রহমানের ‘বদলে যাওয়া বাংলাদেশ’ এবং কবি রেবেকা শিল্পীর চতুর্থ কাব্যগ্রন্থ ‘বিমূর্ত’র মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী এ কথা বলেন।

গ্রন্থ দু’টির প্রকাশক অনার্য প্রকাশনীর চেয়ারম্যান সফিক রহমান, নদী নিরাপত্তার সংগঠন নোঙর সভাপতি সুমন শামস, ছাত্রলীগের সাবেক সহসভাপতি এইচ এম মেহেদী হাসান ও অভ্যাগত অতিথিবর্গ এ সময় মোড়ক উন্মোচন মঞ্চে উপস্থিত ছিলেন। এর আগে গ্রন্থমোড়ক উন্মোচনকালে ড. হাছান বলেন, একুশের বইমেলা প্রাণের মেলা, বাঙালির মিলনমেলায় পরিণত হয়েছে। তরুণ-তরুণী, শিশু-কিশোর, যুবা, প্রৌঢ়, বৃদ্ধ সবাই মেলায় আসেন একটু নি:শ্বাস ফেলা, বইয়ের পাতা উল্টানো, বই কেনার জন্য। তিনি বলেন, আমাদের লক্ষ্য একটি মানবিক সমাজকল্যাণ রাষ্ট্র গড়া এবং সেই লক্ষ্যে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আজকের দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বদলে যাওয়া বাংলাদেশ বর্ণনা করে পররাষ্ট্রমন্ত্রী হাছান বলেন, ১৫ বছরের আগের বাংলাদেশের সাথে আজকের অনেক পার্থক্য। আবার আজকের সাথে আগামী ১০ বছর পরের বাংলাদেশেরও অনেক পার্থক্য হবে। পদ্মা সেতু, শীতাতপ নিয়ন্ত্রিত মেট্রোরেলে ভ্রমণ, নদীর তলদেশ দিয়ে টানেল এ সব অভাবনীয় উন্নতির মধ্য দিয়ে বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে অদম্য গতিতে এগিয়ে চলেছি আমরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!