1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিএনপির মনোনয়ন দাবিতে মশাল মিছিল, মহাসড়ক অবরোধ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

বিএনপির মনোনয়ন দাবিতে মশাল মিছিল, মহাসড়ক অবরোধ

প্রতিনিধি

কুষ্টিয়া-৩ আসনে বিএনপির মনোনয়ন দাবিতে মশাল মিছিল, মহাসড়ক অবরোধ
কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিনকে মনোনয়ন দেওয়ার দাবিতে মশাল মিছিল ও মহাসড়ক অবরোধ করেছেন তার সমর্থকরা। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত ৮টার দিকে সদর উপজেলার মধুপুর বাজারে জড়ো হয়ে শত শত নেতাকর্মী-সমর্থক মশাল মিছিল বের করেন।

মিছিল শেষে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে তারা সোহরাব উদ্দিনের মনোনয়ন দাবিতে স্লোগান দেন। এ সময় আওয়ামী লীগ ও তাদের শাটডাউন কর্মসূচির বিরুদ্ধেও স্লোগান দেন তারা।

বিক্ষোভকারীরা বলেন, আমরা ৬টা ইউনিয়নের নেতাকর্মীরা আজ রাজপথে দাঁড়িয়েছি। এই আসনের মনোনয়ন প্রত্যাহার করে অধ্যক্ষ সোহরাব উদ্দিনকে দিতে হবে। বিএনপির কেন্দ্রীয় কমিটি মনোনয়ন দিয়েছেন ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারকে। ৪৫ বছর ধরে অধ্যক্ষ সোহরাব হোসেন জেলা বিএনপিকে আগলে রেখেছেন। তার জীবনের মায়া করেননি। তিনি নেতা হিসেবে কর্মীদের কাছে থেকেছেন। সোহরাব উদ্দিনকে যদি মনোনয়ন দেওয়া না হয় তাহলে এই আসন ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার বিএনপিকে দিতে পারবে না।

তারা আরও বলেন, সঠিকভাবে এই আসনের মনোনয়ন দেওয়া হয়নি। যদি হতো তাহলে অধ্যক্ষ সোহরাব হোসেন পেতেন। আমরা দলের হাইকমান্ডের কাছে জননেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে দাবি জানাই এই আসনটি পুনর্বিবেচনা করার জন্য। সোহরাব উদ্দিনের কোনো দুর্নীতির মামলা নেই, আছে সব রাজনৈতিক মামলা। উনি দুঃসময়ে দলের নেতাকর্মী যারা জেলে ছিলেন, তাদের ও তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন। এই আসন যদি সোহরাব ভাই না পান তাহলে এই আসন বিএনপি হারাবে। মনোনয়ন পুনর্বিবেচনা করে সোহরাব উদ্দিনকে দলীয় মনোনয়ন দিলে এ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে। তাকে মনোনয়ন না দিলে আরও কঠোর কর্মসূচিরও ঘোষণা দেন বিক্ষোভকারীরা।

এতে সোহরাব উদ্দিনের সমর্থক স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। কর্মসূচি শেষ হলে রাত সাড়ে ৮টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!