1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিএনপির প্রার্থী শাহাদাতকে শোকজ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

বিএনপির প্রার্থী শাহাদাতকে শোকজ

প্রতিনিধি

বিএনপির প্রার্থী শাহাদাতকে শোকজ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে ভোট চাওয়ায় লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন সেলিমকে শোকজ করা হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য রায়পুর সিভিল জজ আদালতের বিচারক বিল্লাল হোসেনের স্বাক্ষরিত চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়, সেলিম সমাবেশ করে ভোট চেয়েছেন এবং তা নিজের ফেসবুকে প্রকাশ করেছেন। একজন প্রার্থী হিসেবে এ কর্মকাণ্ড সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫ এর বিধি-৩, বিধি-১৮ এর সুস্পষ্ট লঙ্ঘন। এজন্য তার বিরুদ্ধে কেন নির্বাচন কমিশনে সুপারিশসহ অভিযোগ করা হবে না সে বিষয়ে আগামী ২০ জানুয়ারি সশরীর বা প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, ১৭ জানুয়ারি সমাবেশ করে ভোট চাওয়ার একটি ভিডিও সেলিম তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রকাশ করেন। ২৭ সেকেন্ডের ভিডিওটিতে তাকে বলতে শোনা যায়, ‘আমাকে একটা ভোট দেবেন? দেবেন আমাকে একটা ভোট। আমি আপনাদের ছেলে, আমি আপনাদের ভাই। আমি আপনাদের বোনের ছেলে, আমি আপনাদের ভাইয়ের ছেলে। আমার অধিকার আছে, আমার দাবি আছে। আমি এই দাবি নিয়ে দীর্ঘদিন যাবত রাজনীতি করছি। আমি আপনাদের সেবা করতে চাই। আপনাদের সেবা করতে করতে আমি আমার জীবনকে উৎসর্গ করতে চাই’।

লক্ষ্মীপুর-১ আসনের নির্বাচনের অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য বিল্লাল হোসেন শোকজপত্রে উল্লেখ করেন, সেলিম নিজের পক্ষে ভোট চেয়ে ফেসবুক আইডিতে প্রকাশ করেন। ভিডিওটি যাচাই করে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এজন্য তাকে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে। কারণ দর্শানোর নোটিশ তাকে পৌঁছে দেওয়ার জন্য রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!