1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিএনপির নেতৃত্বে দেশে আবারও গণতন্ত্র ফিরবে : আবু সুফিয়ান - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

বিএনপির নেতৃত্বে দেশে আবারও গণতন্ত্র ফিরবে : আবু সুফিয়ান

প্রতিনিধি

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান বলেছেন, বিএনপি জনগণের ক্ষমতায় বিশ্বাসী। জনগণকে সঙ্গে নিয়ে আমরা ফ্যাসিস্ট স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছি। প্রতিকূল পরিস্থিতিতেও আমরা তাদের পাশে ছিলাম। জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নেতাকর্মীরা প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে। তাই জনগণের প্রত্যাশা বিএনপির নেতৃত্বে এদেশে আবারও গণতন্ত্র ফিরে আসবে।

তিনি বরেন, দেশের উন্নয়ন-অগ্রগতি ও কল্যাণকর অর্জনে বিএনপির ভূমিকা অসামান্য। এদেশে গণতন্ত্র যতবার হোঁচট খেয়েছে, বিএনপির নেতৃত্বেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। আগামী নির্বাচনে জনগণের মেন্ডেট নিয়ে বিএনপিই রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবে। ক্ষমতায় এলে জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনে বিএনপি কাজ করবে। জনমতকে গুরুত্ব দিয়ে বিএনপি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করবে। সবার জন্য একটি কল্যাণকর রাষ্ট্র গড়ে তোলাই বিএনপির লক্ষ্য।

শনিবার (১ অক্টোবর) বিকেলে নগরীর ১৮নং পূর্ব বাকলিয়া ওয়ার্ডের ওয়াইজের পাড়ায় গণসংযোগ করার সময় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জনমত উপেক্ষা করে আওয়ামী লীগ এদেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল। তাদের রাজনীতিই ছিল প্রতারণায় পরিপূর্ণ। জনগণকে উন্নয়নের সবক দিয়ে তারা দেশকে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছিল। জনগণের কল্যাণে তারা কিছুই করেনি বরঞ্চ জনগণের সব গণতান্ত্রিক অধিকার তারা হরণ করেছিল। দেশের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, বিচার ব্যবস্থাসহ সব প্রশাসনিক কাঠামোকে ধ্বংসের মাধ্যমে তারা বাংলাদেশকে একটি ধ্বংসস্তূপে পরিণত করেছে। আমাদের রাজনীতি যে ঐতিহ্য, রাজনীতির যে সৌন্দর্য, সেটাও ধ্বংস করেছে আওয়ামী লীগ। আগামী নির্বাচনকে বানচাল করতে তাদের ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে। এই সব ষড়যন্ত্র মোকাবিলায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

এসময় উপস্থিত ছিলেন– চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপু, এম. এ হামিদ, ১৮নং পূর্ব বাকলিয়া ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মহিউদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম নিরব, থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর, ওয়া য্গ্মু আহ্বায়ক আবদুল কাদের, মোহাম্মদ হারুন, আবুল কালাম আবু, মোহাম্মদ নাছের, ফরিদ, ইউনুস, মো. দিদার, মো. আমীর, এরশাদ, আরমান, আনিছ, মো. জাকির হোসেন, মো. হাবিব, মো. ইসমাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!