1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিএনপিতে যোগ দিলেন শাহাদাত সেলিম, পেলেন লক্ষ্মীপুর-১ আসনের মনোনয়ন - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

বিএনপিতে যোগ দিলেন শাহাদাত সেলিম, পেলেন লক্ষ্মীপুর-১ আসনের মনোনয়ন

প্রতিনিধি

বিএনপিতে যোগ দিলেন শাহাদাত সেলিম, পেলেন লক্ষ্মীপুর-১ আসনের মনোনয়ন
দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েছেন বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (বিএলডিপি) চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম।

সোমবার (৮ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমদু চৌধুরীর হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে শাহাদাত হোসেন সেলিম ধানের শীষ প্রতীকে লড়বেন বলে জানায় বিএনপি।

বিএনপিতে যোগ দিয়ে শাহাদাত হোসেন সেলিম বলেন, ছাত্রদল দিয়ে আমার রাজনীতি শুরু হয়েছে। পরে চট্টগ্রাম বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলাম। কোনো হয়ত আমার বিএনপি ছাড়তে হয়েছে। আমি সব সময় হৃদয়ে বিএনপিকে ধারন করতাম। ২০১২ সালের পর থেকে আমি প্রত্যক্ষভাবে বিএনপি সঙ্গে রাজনীতি করেছি।

বিএলডিপির যেসব নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছে তাদেরকে মূল্যায়ন করার আহ্বান জানান সেলিম।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ফ্যাসিস্টদের বিরুদ্ধে আমরা যুগপথভাবে রাস্তায় নেমেছি, আন্দোলন করেছি, তার মধ্যে বিএলডিপি অন্যতম। তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ সংগ্রামের মাধম্য স্বৈরশাসকের পতন ঘটিয়েছি।

আগামী নির্বাচনে শাহদাত সেলিমকে ধানের শীষের মার্কায় মনোনয়ন দলের পক্ষ থেকে দেওয়া হয়েছে বলে জানান আমির খসরু। তিনি বলেন, এই মনোনয়ন তিনি অর্জন করেছেন। সুতরাং আমাদের সবাইকে ধানের শীষের পক্ষ থেকে তাকে নির্বাচনে জয়ী করে আনতে হবে।

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, শাহাদাত হোসেন সেলিম দীর্ঘদিন ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছেন বিএনপির সঙ্গে যুগপৎ থেকে। তিনি ১২ দলেীয় জোট থেকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন।

তিনি আরও বলেন, তিনি আজকে বিএনপিতে যোগদান করেছেন। লক্ষীপুর জেলার পক্ষ থেকে আমি তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।

বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম বলেন, ‘এক সময় শাহাদাত হোসেন সেলিম বিএনপিতে ছিল। চট্রগ্রাম মহানগর বিএনপির যুগ্ম মহাসচিব ছিলেন। তিনি ছাত্রদলও করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!