1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিএনপিতে ফিরলেন সাবেক পৌর মেয়র জানে আলম খোকা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বিএনপিতে ফিরলেন সাবেক পৌর মেয়র জানে আলম খোকা

প্রতিনিধি

বিএনপিতে ফিরলেন সাবেক পৌর মেয়র জানে আলম খোকা
দীর্ঘ ৫ বছরের রাজনৈতিক নির্বাসন ও অচলাবস্থার অবসান ঘটিয়ে অবশেষে বিএনপিতে ফিরলেন বগুড়ার শেরপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সাবেক উপদেষ্টা জানে আলম খোকা। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দেওয়া তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নিয়েছে কেন্দ্রীয় বিএনপি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোপূর্বে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের জন্য বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও শেরপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. জানে আলম খোকাকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।উল্লেখ্য ​২০২১ সালের ১৬ জানুয়ারি শেরপুর পৌরসভা নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন জানে আলম খোকা। তৎকালীন সময়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে ২০২৪ সালের মে মাসে স্থানীয় সরকার বিভাগ তাকে মেয়র পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করে।

দলীয় সূত্র জানায়, গত ১৮ ডিসেম্বর সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের বাসভবনে শেরপুর উপজেলা ও পৌর বিএনপির একটি যৌথ সভা অনুষ্ঠিত হয়। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে সভায় উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ সব বিভেদ ভুলে জানে আলম খোকাকে দলে ফেরানোর জোর সুপারিশ করেন।জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ সেই সুপারিশের ভিত্তিতেই আজ রোববার বিকেলে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে।

পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, এর মাধ্যমে শেরপুর বিএনপির দীর্ঘদিনের অভ্যন্তরীণ জটিলতা নিরসনের পথ সুগম হলো। এখন থেকে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো।

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা মুঠোফোনে  প্রতিবেদককে জানান, দলের সিদ্ধান্ত অনুযায়ী খোকার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। আমরা চাই সবাই ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করুক।

দলে ফেরার খবর পেয়ে তাৎক্ষণিক এক ফেসবুক পোস্টে জানে আলম খোকা বলেন, সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আমরা এখন ঐক্যবদ্ধ। জাতীয়তাবাদী শক্তিকে শক্তিশালী করতে আমার কর্মীরা সবসময় প্রস্তুত। তবে আমাদের সতর্ক থাকতে হবে, যেন ঐক্যের সুযোগ নিয়ে কোনো অশুভ শক্তি দলে প্রবেশ করতে না পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!