1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিএনপিকে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশের জেরে লিগ্যাল নোটিশ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বিএনপিকে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশের জেরে লিগ্যাল নোটিশ

প্রতিনিধি

সোহাগ হত্যাকাণ্ডে বিএনপিকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংবাদ প্রকাশের অভিযোগে দৈনিক যুগান্তর-এর সম্পাদক আবদুল হাই শিকদারকে পাঁচ দিনের মধ্যে ক্ষমা চাইতে আইনি নোটিশ পাঠিয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

রোববার (১৩ জুলাই) বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল এ নোটিশ পাঠান।

পরে সংবাদ সম্মেলনে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “গত বুধবার একটি অনাকাঙ্ক্ষিত ও নির্মম হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)সহ দেশের প্রতিটি মানুষ নিন্দা জানিয়েছে।’

আমাদের দলের পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অতি দ্রুত প্রকৃত অপরাধীদের বিচারের দাবি জানিয়েছেন। কিন্তু দুঃখজনকভাবে যুগান্তর পত্রিকা সরাসরি বিএনপিকে জড়িয়ে একটি সংবাদ প্রকাশ করেছে। অথচ পুলিশ ও প্রশাসনের প্রাথমিক তদন্তেই জানা গেছে, এটি মূলত ব্যবসায়িক দ্বন্দ্ব থেকে ঘটেছে। তবু প্রতিবেদনে বিএনপির চাঁদাবাজির কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে উল্লেখ করা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। এ কারণে আমরা যুগান্তর সম্পাদককে লিগ্যাল নোটিশ পাঠিয়েছি। নোটিশে পত্রিকার যথাযথ স্থানে ক্ষমা চেয়ে প্রতিবেদন ছাপাতে বলা হয়েছে।

সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, সুপ্রিম কোর্ট শাখার সদস্য সচিব গাজী তৌহিদুল ইসলাম, অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!