1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বাহরাইন-ঢাকা রুটে দুই বিশেষ ফ্লাইট, প্রবাসীদের নিবন্ধনের আহ্বান - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

বাহরাইন-ঢাকা রুটে দুই বিশেষ ফ্লাইট, প্রবাসীদের নিবন্ধনের আহ্বান

প্রতিনিধি

মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন-এ অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের যাতায়াত সহজ করতে দুটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। স্থানীয় সময় সোমবার (২৪ মার্চ) মানামায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, মানামা এক বার্তায় এ তথ্য জানায়।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের সমন্বয়ে জাতীয় বিমান সংস্থা গালফ এয়ার-এর মাধ্যমে বাহরাইন থেকে বাংলাদেশ এবং বাংলাদেশ থেকে বাহরাইন—উভয় দিকেই দুটি বিশেষ রিটার্ন ফ্লাইট পরিচালনা করা হবে।

ঘোষণা অনুযায়ী, প্রথম ফ্লাইটটি আগামী ২৭ মার্চ মানামা থেকে সৌদি আরবের দাম্মাম হয়ে ঢাকা-এ পৌঁছাবে এবং একই দিনে ঢাকা থেকে দাম্মাম হয়ে পুনরায় বাহরাইনে ফিরবে।

এছাড়া দ্বিতীয় ফ্লাইটটি আগামী ৩ এপ্রিল একই রুটে পরিচালিত হবে।

বিশেষ এই ফ্লাইটগুলোতে ভ্রমণে আগ্রহী যাত্রীদের অনলাইনে গুগল ফর্মের মাধ্যমে নিবন্ধন করার জন্য অনুরোধ জানিয়েছে দূতাবাস। পর্যাপ্ত যাত্রী নিশ্চিত হলে পরবর্তী নির্দেশনা জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

দূতাবাস সূত্রে জানা গেছে, প্রবাসী বাংলাদেশিদের যাতায়াত সহজ করা এবং প্রয়োজনীয় সময়ে দেশে ফেরা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!