1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ৪ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ৪

প্রতিনিধি

মুন্সীগঞ্জে বাস-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। শনিবার (২২ জুন) সকাল ১০টার দিকে ঢাকা-বান্দুরা সড়কের মুন্সীগঞ্জের সিরাজদিখানে খারশুর নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে।i

নিহতরা হলেন- অটোরিকশার যাত্রী শেখ আব্দুর রহমান ও মোহাম্মদ শাহীন মিয়া। তাদের বাড়ি ঢাকা জেলার দোহারে বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নবাবগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে সিরাজদিখান উপজেলার খারশুর এলাকায় নবাবগঞ্জগামী একটি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা দুইজন নিহত ও ৪ জন আহত হয়।

 

তাদের উদ্ধার করে ঘটনাস্থলের পাশে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক ওই দুইজনকে মৃত ঘোষণা করেন। আহতদের স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজাহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনার পরে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আহতদের সেখানে নিয়ে যাওয়া হয়। সেখানে দুইজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশাটি পুলিশ হেফাজতে রয়েছে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!