1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বাসের ধাক্কায় অটোরিকশা উল্টে নিহত ২ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

বাসের ধাক্কায় অটোরিকশা উল্টে নিহত ২

প্রতিনিধি

বাসের ধাক্কায় অটোরিকশা উল্টে নিহত ২
বগুড়ার আদমদীঘি উপজেলায় নওগাঁগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে গিয়ে দুইজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৩ জানুয়ারি) সকাল প্রায় ৮টা ১৫ মিনিটে বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘি উপজেলার পূর্ব ঢাকা রোড এলাকার বড় আখিড়া মোড়ে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, শিবগঞ্জ উপজেলার আরজিপাড়া আচলাই গ্রামের তফছের আলী প্রামাণিকের ছেলে রফিকুল ইসলাম (৪২) এবং তার ভাতিজা একই গ্রামের হাজি আব্দুল হামিদ মোল্লার ছেলে রাসেল মোল্লা (৩৫)। আহত ব্যক্তি হলেন একই গ্রামের ফজলুল প্রামাণিকের ছেলে মিজু আহমেদ (২৪)। দুর্ঘটনার পরপরই সিএনজি চালক পালিয়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শিবগঞ্জ উপজেলা থেকে একটি অটোরিকশায় করে ওই তিনজন যাত্রী মান্দা উপজেলার দেলুয়াবাড়ি হাটে কচু বীজ কিনতে যাচ্ছিলেন। এ সময় সড়কে ঘন কুয়াশা বিরাজ করছিল। অটোরিকশাটি বড় আখিড়া মোড়ে পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতির একটি নওগাঁগামী বাস সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে গিয়ে দুমড়ে-মুচড়ে যায়।

ঘটনাস্থলেই রফিকুল ইসলাম ও রাসেল মোল্লা মারা যান। গুরুতর আহত অবস্থায় মিজু আহমেদকে উদ্ধার করেন স্থানীয়রা ও আদমদীঘি ফায়ার সার্ভিসের সদস্যরা। পরে তাদের হাসপাতালে নেওয়া হয়।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের স্বজনরা মামলা না করায় মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!