1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বাসায় বিদেশি মদ মজুত রেখে সরবরাহ করতেন তারা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বাসায় বিদেশি মদ মজুত রেখে সরবরাহ করতেন তারা

প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে একটি বাসার শয়নকক্ষ থেকে ৩৯ বোতল বিদেশি মদ উদ্ধারসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা বাসায় মদ মজুদ রেখে বিভিন্নস্থানে সরবরাহ করতেন।

শনিবার (২৮ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের একলাশপুর গ্রামের মা-মনি নিবাস নামের একটি ভবন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- একলাশপুর গ্রামের মা-মনি নিবাসের বাসিন্দা মো. মাহফুজুর রহমান সাকিব (৩০), চৌমুহনী পৌরসভার হাজীপুর এলাকার বাসিন্দা হৃদয় সাহা (৩২) এবং আলীপুর গ্রামের বাসিন্দা শিপন চন্দ্র ঘোষ (৩২)।

ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মা-মনি নিবাসের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৯ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নোয়াখালীর অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ উদ্দিন বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। রোববার তাদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!