1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, অল্পের জন্য বেঁচে গেলেন হেলপার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, অল্পের জন্য বেঁচে গেলেন হেলপার

প্রতিনিধি

কিশোরগঞ্জের বাজিতপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা তিশা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (১২ নভেম্বর) রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম সোহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাজিতপুর বাসস্ট্যান্ডের সামনে রাস্তার পাশে বাজিতপুর-ঢাকা সড়কে চলাচলকারী তিশা পরিবহনের একটি বাস দাঁড়িয়ে ছিল। এ সময় দুর্বৃত্তরা বাসের পেছনের বাম পাশের জানালা দিয়ে সিটে আগুন ধরিয়ে দেয়। বাসের সিটে আগুন জ্বলতে দেখে ভেতরে ঘুমিয়ে থাকা হেলপার চিৎকার শুরু করেন।
বাজিতপুর বাসস্ট্যান্ডে থাকা ডিউটিরত পুলিশ এবং স্থানীয় লোকজন উপস্থিত হয়ে আগুন নিভিয়ে ফেলে। ফলে বেঁচে যান বাসের ভেতরে ঘুমিয়ে থাকা হেলপার। আগুনে গাড়ির পিছনের বাম পাশের ২নং সিটে পুড়ে গেছে।
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) উপজেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসেন। এ ঘটনার পর বাজিতপুরে নিরাপত্তার জোরদার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!