1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বার্সেলোনার টানা ১১ জয়ের পর ফ্লিক বললেন, এটা ‘কিছুই না’ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

বার্সেলোনার টানা ১১ জয়ের পর ফ্লিক বললেন, এটা ‘কিছুই না’

প্রতিনিধি

বার্সেলোনার টানা ১১ জয়ের পর ফ্লিক বললেন, এটা ‘কিছুই না’
কোপা দেল রের শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদের দুর্ভাগ্য যেন বরণ করতে বসেছিল বার্সেলোনা। গতকাল (বৃহস্পতিবার) রেসিং সান্তান্দারের বিপক্ষে ২-০ গোলে জিতলেও ঘাম ছুটেছে তাদের। বার্সা কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে টানা ১১তম জয়ে, যা ক্লাব ইতিহাসে দ্বিতীয় দীর্ঘতম জয়ের রেকর্ড। কিন্তু এই অর্জনকে বড় কিছু মনে করছেন না কোচ হ্যান্সি ফ্লিক।

ফেরান তোরেস ও লামিনে ইয়ামালের দ্বিতীয়ার্ধের গোলে জিতেছে। দ্বিতীয় গোলের ঠিক আগে হোয়ান গার্সিয়া সান্তান্দারের একটি প্রচেষ্টা রুখে না দিলে ম্যাচের ফল ভিন্ন হতে পারতো। ক্লাবের ইতিহাসে ২০০৫-০৬ মৌসুমে ফ্রাঙ্ক রাইকার্ডের অধীনে টানা ১৮ ম্যাচ জয়ের পর এটি তাদের দীর্ঘতম জেতার সাফল্য।

ফ্লিক রেকর্ড নিয়ে বললেন, ‘এটা কিছুই না। আমি পরিসংখ্যান নিয়ে চিন্তিত নই। আজ আমরা জিতলাম, তাতেই খুশি। আমরা এখন পরের রাউন্ডে, এটাই আমরা চাই।’ বার্সা শেষবার হেরেছিল গত নভেম্বরে চেলসির কাছে। তারপর থেকে দারুণ সাফল্যে চার পয়েন্টের ব্যবধানে লা লিগার শীর্ষে তারা। গত সপ্তাহে সুপার কাপ ফাইনালে রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়েছে। এবার কোপাতেও পরের পর্বের টিকিট কাটল।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!