ইপেপার / প্রিন্ট
মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ সকাল সাড়ে ১০টায় বায়তুল মুকাররম জাতীয় মসজিদে কোরআনখানি, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ মহীউদ্দিন মজুমদার, ড. সৈয়দ শাহ এমরান, ডা. নাসিম উল গণি খান, মোস্তফা মনসুর আলম খান, ড. মোহাম্মদ হারুনূর রশীদসহ ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারি ও সাধারণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. মুহিউদ্দীন কাসেম।অন্যদিকে আজ ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয়, জেলা, উপজেলা কার্যালয়, ইমাম প্রশিক্ষণ একাডেমি ও ইসলামিক মিশন কেন্দ্রসমূহেও আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।