1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বাবার মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

বাবার মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

প্রতিনিধি

বাবার মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু
রাজশাহীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে সাদ আলী (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে নগরীর লিলিহলের মোড়ে এই ঘটনা ঘটে। নিহত সাদ লালমনিরহাট জেলার লিয়াকত আলী লিটনের ছেলে।

স্থানীয় বাসিন্দাদের বরাতে পুলিশ জানায়, দুপুরে একটি মোটরসাইকেল যোগে সাদ ও আর বাবা লিটন আমচত্বর থেকে কাশিয়াডাঙ্গার দিকে যাচ্ছিলেন। পথে লিলিহলের মোড়ে আসলে পেছন থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে সাদ। এ সময় একই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সাদের মৃত্যু হয়। এই ঘটনায় চালক ট্রাকটি নিয়ে পালিয়ে যায়।

কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারী বলেন, এ ঘটনায় সাদ নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!