1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বাবাকে দেখতে এসে প্রাণ দিতে হলো ৯ বছরের শিশুকন্যা জোনাকির। - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বাবাকে দেখতে এসে প্রাণ দিতে হলো ৯ বছরের শিশুকন্যা জোনাকির।

বেনাপোল প্রতিনিধি:

যশোর রেল গেট পশ্চিম পাড়ায় বাবাকে দেখতে এসে লাশ হয়ে হাসপাতাল মর্গে গেল ৯ বছরের শিশু কন্যা জোনাকি। তার মরদেহ ডোবা থেকে উদ্ধার হয়েছে। তবে, তার গলা, পা ও শরীরের বিভিন্ন স্থানে একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে। এটি দুর্ঘটনা নয় দাবি স্থানীয়দের। অনেকের অভিযোগ সৎ মা নার্গিস বেগম মেয়েটিকে হত্যার পর ডোবায় ফেলে নিখোঁজ হয়েছে বলে প্রচার দেয়।

আজ মঙ্গলবার (২ এপ্রিল) সকালে বাড়ির পাশের একটি ডোবা থেকে মেয়েটির ক্ষত বিখ্যাত মরদেহ উদ্ধার হয়। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর একটি সংস্থা প্রধান সন্দেহভাজন সৎ মা নার্গিস ও বাবা শাহীন তরফদারকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে।

জানাযায়, বেনাপোলের পোড়াবাড়ীর শাহীন তরফদার প্রথম স্ত্রীকে তালাক দিয়ে নার্গিসকে বিয়ে করেন। তিনি বেনাপোল থেকে যশোর রেল গেটে ভাড়া বাড়িতে বসবাস করছিলেন। অন্যদিকে, শিশু কন্যা জোনাকি থাকতো তার দাদা-দাদির কাছে। পাঁচ দিন আগে শিশু কন্যা জোনাকি বাবাকে দেখতে রেল গেটের ভাড়া বাড়িতে আসে।

সোমবার তার সৎ মা প্রচার দেয় আমাদের জোনাকিকে পাওয়া যাচ্ছে না। এনিয়ে প্রতিবেশিদের মধ্যে নানা কানা-ঘুষা চলছিলো। শেষ পর্যন্ত আজ সকালে পাওয়া গেল তার লাশ। এ বিষয়ে পুলিশ প্রকৃত ঘটনা উদঘাটনে কাজ করছে।

নিহতের ভাই তাওহিদ হোসেন চয়ন জানায়, আমরা তিন বোন আর এক ভাই। পাঁচ বছর আগে আমার মায়ের সাথে আমার বাবার বিবাহ বিচ্ছেদ হয়। আমার মা এখন তুরস্ক আছে। বাবা সৎ মা নার্গিস বেগমকে নিয়ে রেলগেট পশ্চিমপাড়া মডেল মসজিদের পাশে ভাড়া বাসায় থাকে। গত পাঁচদিন আগে বোন জোনাকি বেনাপোল পোড়াবাড়ি থেকে বাবার বাসায় রেলগেটে আসে।

সোমবার সকাল ১০টা থেকে থেকে বোনকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। ফেসবুকে স্ট্যাটাস এবং কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি করি। মঙ্গলবার বাবার বাসার পাশে পরিত্যক্ত পুকুর পাড় থেকে বোনের লাশ উদ্ধার করা হয়েছে। আমার সৎ মার সাথে আমাদের বনিবনা হচ্ছিলো না। আমার ধারণা আমার বোনকে হত্যা করা হয়েছে। এবং ওই হত্যাকাণ্ডের সাথে আমার সৎ মা জড়িত।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, সোমবার থানায় একটা মিসিং জিডি হয়েছে। আজ মেয়েটির লাশ উদ্ধার হলো। কি কারনে কেনো মেয়েটির মৃত্যু হয়েছে ময়নাতদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে। এক প্রশ্নের জবাবে ওসি বলেন, সবকিছু মাথায় নিয়ে পুলিশ বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!