1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বাবর-শাহিনেই আস্থা উসমান তারিকের - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

বাবর-শাহিনেই আস্থা উসমান তারিকের

প্রতিনিধি

দল কঠিন সময় পার করলেও অভিজ্ঞদের ওপর আস্থা রাখছেন পাকিস্তানের স্পিনার উসমান তারিক। নামিবিয়ার বিপক্ষে বাঁচা-মরার ম্যাচের আগে তিনি সাফ জানালেন, অফ-ফর্মে থাকলেও বাবর আজম ও শাহিন আফ্রিদিই সেরা।

আগামীকাল বুধবার কলম্বোতে নামিবিয়ার বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। ম্যাচের আগের সংবাদ সম্মেলনে তারিক বলেন, “বাবর আজম ও শাহিন আফ্রিদি আমাদের হয়ে অনেক ম্যাচ জিতিয়েছে। জয়-পরাজয় খেলারই অংশ। সামনে আমাদের ভালো খেলাই দেখবেন।”

দলের সাম্প্রতিক ব্যর্থতা প্রসঙ্গে তিনি জানান, ম্যাচ শেষে ভুলগুলো নিয়েই আলোচনা হয়। “একটি ম্যাচ খারাপ হতেই পারে। এটা স্বাভাবিক বিষয়। সমস্যা হয় তখনই, যখন ভুল থেকে শিক্ষা নেওয়া হয় না। আমরা ভুলগুলো নিয়ে কাজ করেছি।’’

এর আগে ভারতের বিপক্ষে ম্যাচে টস জিতে স্পিন-নির্ভর আক্রমণে যায় পাকিস্তান। কিন্তু পরিকল্পনা কাজে আসেনি। ইষাণ কিষাণের ফিফটিতে ভারত তোলে ৫ উইকেটে ১৭৫ রান। স্পিনার আবরার আহমেদ ও শাদাব খান অনেক রান খরচ করেন। পেসারদের মধ্যে বল করেছেন কেবল শাহিনেই। কিন্তু সুবিধা করতে পারেননি। জবাবে পাকিস্তান গুটিয়ে যায় ১১৪ রানে।

গ্রুপ ‘এ’-তে তিন ম্যাচে দুই জয় ও এক হারে পাকিস্তানের সংগ্রহ দাঁড়িয়েছে ৪ পয়েন্ট, নেট রানরেট -০.৪০৩। নামিবিয়ার বিপক্ষে জয় পেলে ৬ পয়েন্ট নিয়ে তারা সুপার এইটে উঠে যাবে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!