1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘বাবর-আফ্রিদি-শাদাবের সময় শেষ, তাদের বাদ দাও’ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

‘বাবর-আফ্রিদি-শাদাবের সময় শেষ, তাদের বাদ দাও’

প্রতিনিধি

ওয়ানডে এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি ও এশিয়া কাপে ভরাডুবির পর ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপেও চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারেনি পাকিস্তান। লড়াইয়ের মানসিকতা দেখাতেও ব্যর্থ দলটি এবার ৬১ রানের ব্যবধানে হেরেছে। ম্যাচটিতে পুরোদমে ফ্লপ ছিলেন সাবেক অধিনায়ক বাবর আজম, শাহিন আফ্রিদি ও শাদাব খানের মতো অভিজ্ঞ তারকারা। অবশ্য সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত কোনো ম্যাচেই তারা আশানুরূপ পারফর্ম করতে পারছেন না।

টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দল এখন পর্যন্ত ৯ বার মুখোমুখি হয়ে ৮টিতেই জিতেছে ভারত। এ ছাড়া এ নিয়ে ভারত টানা ৬ ম্যাচে পাকিস্তানকে টি-টোয়েন্টিতে হারাল। গতকাল (শনিবার) বহুল আলোচিত ম্যাচে হারের পর স্বাভাবিকভাবেই হতাশা ছড়িয়ে পড়েছে পাকিস্তানের ড্রেসিংরুমে। বাবর-শাহিনদের মতো অভিজ্ঞদের বড় ম্যাচে অফফর্মে থাকার হতাশা হয়তো আরও বেশি। বারবার ব্যর্থতার পরিচয় দেওয়া এসব তারকার সমালোচনা করে তাদের ‘সময় শেষ’ বলে মন্তব্য করেছেন পাকিস্তানি কিংবদন্তি মোহাম্মদ ইউসুফ।

ভারতের বিপক্ষে ৬ স্পিনার ব্যবহার করেছে পাকিস্তান, এর মধ্যে লেগস্পিন অলরাউন্ডার শাদাব খান এক ওভারে ১৭ রান খরচ করেন। বলের লাইন–লেংথও ভালো ছিল না। ব্যাটিংয়েও কার্যকর ছিলেন না তিনি। ১৫ বলে করেন স্রেফ ১৪ রান। এর আগে নেদারল্যান্ডসের বিপক্ষে ৪ ওভারে ২৬ রান দিলেও ছিলেন উইকেটশূন্য এবং ব্যাটিংয়ে মাত্র ৮ রান, যুক্তরাষ্ট্রের বিপক্ষে সমান রান খরচের পাশাপাশি ২ উইকেট এবং ১২ বলে ৩০ রানের ক্যামিও ইনিংস খেলেন শাদাব। তবে ভারতের সঙ্গে ব্যাট-বলে ব্যর্থতা সেসবকে ছাপিয়ে গেছে।

বড় লক্ষ্য তাড়ায় ১৩ রান তুলতেই ৩ ‍উইকেট হারিয়ে বসে পাকিস্তান। সেই সময় বাবরের মতো অভিজ্ঞ কারও ক্রিজে টিকে থাকার পাশাপাশি চাপ কমানোর কথা ছিল, কিন্তু ৭ বলে ৫ রান করার পরই তিনি অক্ষর প্যাটেলের প্রায় সোজা একটি ডেলিভারি মিস করে বোল্ড হয়েছেন। এর আগে নেদারল্যান্ডস ম্যাচে ১৫ এবং যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৩২ বলে ৪৬ রানের ইনিংস খেলেন ডানহাতি এই তারকা ব্যাটার। বিশ্বকাপের আগে থেকেই টি-টোয়েন্টিতে বাবরের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছিল। সেই প্রশ্নের জবাব দেওয়ার সুযোগ ছিল মাঠে, তবে পারলেন না তিনি।

এদিকে, শাহিন শাহ আফ্রিদি বিশ্বকাপে এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে ৩ উইকেট শিকার করেছেন। পাশাপাশি বেশ খরুচে ছিলেন তিনি। চলতি আসরে সাবেক এই অধিনায়কের ইকোনমি ১১.২২। গতকাল ভারতের বিপক্ষে ১ উইকেট নিলেও ২ ওভারে ৩১ রান দিয়ে মোমেন্টাম নষ্ট করার দায় উঠেছে শাহিনের কাঁধে। বিশেষ করে শেষ ওভারে ১৬ রান দেওয়ায় ভারতের পুঁজিটাও ১৭০ ছাড়িয়ে যায়।

বাবর, শাহিন ও শাদাবের এমন পারফরম্যান্স হতাশ করেছে সাবেক তারকা ব্যাটার ইউসুফকে। টি-টোয়েন্টি দল থেকে তাদের বাদ দেওয়ার দাবি তুলে এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘শাহিন, বাবর ও শাদাবের সময় শেষ। পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াডে নতুন পারফরমার প্রয়োজন। কেবল দুর্বল দলের সঙ্গে জয় যথেষ্ট নয়।’

আরেক কিংবদন্তি অলরাউন্ডার শহীদ আফ্রিদিও তাদের বাদ দেওয়ার দাবি তুলেছেন। তিনি বলেন, ‘যদি এখানে আমার সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকত, আমি বলতাম বাবর, শাহিন ও শাদাবকে বাদ দাও। নামিবিয়ার বিপক্ষে নতুন কাউকে সুযোগ দাও এবং তাদের আত্মবিশ্বাস তৈরি করো। আমরা লম্বা সময় ধরেই দেখছি সিনিয়র ক্রিকেটাররা বড় দলের বিপক্ষে ভালো পারফর্ম করতে পারছে না। যদি তারা না পারে, নতুন কাউকে সুযোগ দেওয়া উচিত।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!