1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বান্দরবানে অপহৃত ৬ রাবার শ্রমিক সেনা অভিযানে উদ্ধার, মুক্তিপণ দাবি করে নিয়ে গিয়েছিল দুর্বৃত্তরা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

বান্দরবানে অপহৃত ৬ রাবার শ্রমিক সেনা অভিযানে উদ্ধার, মুক্তিপণ দাবি করে নিয়ে গিয়েছিল দুর্বৃত্তরা

প্রতিনিধি

বান্দরবান জেলার লামা উপজেলায় অপহৃত ৬ রাবার বাগান শ্রমিককে সেনাবাহিনীর অভিযানে উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর

উদ্ধার হওয়া শ্রমিকরা হলেন নুরুল আফসার (১৯), মো. আরাফাত (২২), ইসমাইল (২৪), করিম উল্ল্যাহ (২৬), রমিত (২৯) এবং সাকিব (১৮)। তারা সবাই ফাঁসিয়াখালী ইউনিয়নের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে টংকাবতি ইউনিয়নের হাতিরডেরা এলাকার একটি রাবার বাগান থেকে অস্ত্রধারী ও মুখোশধারী একটি দল তাদের অপহরণ করে নিয়ে যায়। পরে বাগান মালিকের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

ঘটনার পর সেনাবাহিনী দ্রুত অভিযান শুরু করে। অনুসন্ধান চলাকালে অপহরণকারীরা সেনা উপস্থিতি টের পেয়ে শ্রমিকদের পাহাড়ি এলাকায় ফেলে পালিয়ে যায়। পরে সেনা টহল দল তাদের উদ্ধার করে নিরাপদে নিয়ে আসে।

আইএসপিআর জানায়, উদ্ধারকৃতদের আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পাশাপাশি এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনা নতুন নয় বলে স্থানীয়রা জানালেও, দ্রুত উদ্ধার অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!