1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের বৈঠক - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

বাণিজ্য উপদেষ্টার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের বৈঠক

প্রতিনিধি

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বৈঠক করেছেন ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
ফ্রান্সের রাষ্ট্রদূত বলেন, ফ্রান্স সরকার বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিন ধরে বাণিজ্য বিকাশে কাজ করে আসছে। তার ধারাবাহিকতায় ফ্রান্স বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়াতে চায়। বিশেষ করে বাংলাদেশের ওষুধ শিল্প ও আইসিটি খাতে তার দেশের বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন তিনি।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বাংলাদেশে ফ্রান্সের বিনিয়োগের আগ্রহ প্রকাশের জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে বলেন, ফ্রান্স বাংলাদেশের দীর্ঘদিনের বাণিজ্য অংশীদার। বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে অংশীদারিত্ব বাড়ানোর প্রচুর সম্ভাবনা আছে।
তিনি আরও বলেন, ফরাসি বিনিয়োগে দেশে মূলধন প্রবাহ বাড়বে, যা অর্থনীতির জন্য ইতিবাচক হবে। একই সঙ্গে তুলনামূলকভাবে কম শ্রম খরচ ও উৎপাদন ব্যয় কম হওয়ায় ফরাসি ব্যবসায়ীদের জন্য এ দেশে বিনিয়োগ লাভজনক হতে পারে বলে উল্লেখ করেন তিনি।
বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রফতানি) মো. আব্দুর রহিম খান এ সময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!