1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বাড়ি নির্মাণে চাঁদা না দেওয়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বাড়ি নির্মাণে চাঁদা না দেওয়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

প্রতিনিধি

কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্পস্থ পল্লানকাটা এলাকায় ছুরিকাঘাতে গণেশ পাল (২৯) নামে এক যুবকের মৃত্যুু হয়েছে। শনিবার (৭ মার্চ) বিকেল ৩টার দিকে তার মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়। এ সময় তার স্বজনদের আহাজারি করতে দেখা যায়।

এরআগে দুপুর ২টার দিকে পল্লানকাটায় একটি বাড়ির সামনে মৃত অবস্থায় ওই যুবককে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেন।

নিহত গণেশপাল শহরের পৌরসভা মার্কেটের ব্যবসায়ী। তার ভাই আশীষ পাল গণমাধ্যমকে বলেন, পল্লানকাটায় আমার ভাই নতুন বাড়ি তৈরি করেছে। সেখানে সে সেপটিক ট্যাংক বসাচ্ছিল। সে সকালেও দোকানে আমার সাথে ছিল। পরে বাড়ির কাজ দেখার জন্য গিয়েছিল। বাড়ি নির্মাণ করার কারণে স্থানীয় কিছু যুবক রাজনৈতিক প্রভাব দেখিয়ে চাঁদা দাবি করে আসছিল। তারাই আজকে আমার ভাইকে মেরেছে, আমি খুনিদের ফাঁসি চাই।

জিসান নামে এক চিহ্নিত সন্ত্রাসী ও তার সহযোগীরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে জানিয়েছেন স্থানীয়রা। অভিযুক্ত জিসান পল্লানকাটা এলাকার মোহাম্মদ জাকিরের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় এক বাসিন্দা বলেন, জাকিরের ছেলে জিসান সন্ত্রাসী প্রকৃতির, এলাকায় চাঁদাবাজ নামে পরিচিত তার ১৫/২০ জনের গ্রুপ আছে। সে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তাকে গ্রেপ্তার করা হোক।

কক্সবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর রাজবিহারী দাশ বলেন, আমি একজন সচেতন নাগরিক হিসেবে এই হত্যাকাণ্ডের নিন্দা জানাচ্ছি। দিনদুপুরে চাঁদার জন্য এভাবে খুন মেনে নেওয়া যায় না। আশা করছি, প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন বলেন, প্রাথমিকভাবে চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় এই হত্যাকাণ্ড ঘটেছে বলে নিহতের পরিবার দাবি করছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি, আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। নিহতের মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!