1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বাড়ির আঙিনায় খেলতে গিয়ে পুকুরে পড়ে শিশুর মৃত্যু - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বাড়ির আঙিনায় খেলতে গিয়ে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

প্রতিনিধি

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়নে পুকুরের পানিতে পড়ে মাহফুজ আলম (১৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে পাটাভোগ ইউনিয়ন পরিষদের পাশের চৌকদার বাড়ি এলাকার জশুগাঁও পুকুরে এ দুর্ঘটনা ঘটে। মৃত মাহফুজ আলমের বাবা জাহাঙ্গীর ও মা নিলুফা। তাদের স্থায়ী বাড়ি শ্যাম সিদ্ধি এলাকায় হলেও বর্তমানে তারা জশুগাঁওয়ের চৌকদার বাড়িতে ফালুখানের বাড়িতে ভাড়া থাকতেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশেই অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল মাহফুজ। এ সময় অসাবধানতাবশত সে পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে স্বজন ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে পড়ে যাওয়ার বিষয়টি টের পেয়ে উদ্ধার তৎপরতা চালানো হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের শ্রীনগর স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে পুকুর থেকে উদ্ধার করে। পরে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, খবর পাওয়ার পরপরই একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা রোধে অভিভাবকদের আরও সতর্ক থাকতে হবে এবং শিশুদের নজরদারির বাইরে না রাখার আহ্বান জানান।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!