1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বাড়ছে মোবাইল-ইন্টারনেট, কমছে টেলিভিশনের দাপট - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম
এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের

বাড়ছে মোবাইল-ইন্টারনেট, কমছে টেলিভিশনের দাপট

প্রতিনিধি

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যানুযায়ী, দেশের মানুষের জীবনযাত্রায় বড় ধরনের পরিবর্তন আসছে। বিশেষ করে তথ্যপ্রযুক্তির ছোঁয়ায় ঘরে ঘরে স্মার্টফোন এবং ইন্টারনেটের ব্যবহার বাড়ছে। তবে ক্রমশ আবেদন হারাচ্ছে টেলিভিশন।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাম্প্রতিক ‘আইসিটি প্রয়োগ ও ব্যবহার জরিপ ২০২৫–২৬’ (প্রথম প্রান্তিক) প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। বিবিএসের প্রতিবেদন অনুযায়ী, দেশের মানুষের মধ্যে ইন্টারনেট ব্যবহারের প্রতি আগ্রহ কয়েক গুণ বেড়েছে। যা ২০২৩ সালে ৪৩.৬ শতাংশ পরিবারে ইন্টারনেট সুবিধা থাকলেও ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে তা বেড়ে দাঁড়িয়েছে ৫৬.২ শতাংশে। এ ছাড়া ২০২৪-২৫ সালে স্মার্টফোন ব্যবহারকারীর হার রেকর্ড ভেঙে ৭২.৮ শতাংশে পৌঁছায়। তবে বর্তমানে তা সামান্য কমে তা ৭২.৪ শতাংশে অবস্থান করছে।

বিবিএস জানায়, বর্তমানে দেশের প্রায় প্রতিটি পরিবারে মোবাইল ফোন রয়েছে। প্রায় ৯৮.৯ শতাংশ পরিবার এখন মোবাইল নেটওয়ার্কের আওতায় রয়েছে। মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহারের পরিধি বাড়লেও কম্পিউটার ব্যবহারের হার এখনও এক অঙ্কেই সীমাবদ্ধ। কম্পিউটার ব্যবহারে অগ্রগতি খুবই ধীর। ২০২৩ সালে যেখানে ৮ দশমিক ৯ শতাংশ খানায় কম্পিউটার ছিল, ২০২৫–২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে তা সামান্য বেড়ে ৯ দশমিক ১ শতাংশে দাঁড়িয়েছে।

এছাড়া বিদ্যুৎ সুবিধা প্রায় সর্বজনীন পর্যায়ে রয়েছে। ২০২৩ সালে ৯৯ দশমিক ১ শতাংশ খানায় বিদ্যুৎ থাকলেও ২০২৫–২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে এই হার ৯৮ দশমিক ৯ শতাংশে রয়েছে। সামান্য ওঠানামা হলেও উচ্চমাত্রার কভারেজ বজায় আছে রয়েছে বলে জানিয়েছে বিবিএস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!