1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বাজেট ব্যবস্থাপনায় ব্যাপক পরিবর্তন আসছে: পরিকল্পনা উপদেষ্টা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

বাজেট ব্যবস্থাপনায় ব্যাপক পরিবর্তন আসছে: পরিকল্পনা উপদেষ্টা

প্রতিনিধি

ফাইল ছবি
শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, বাজেট ব্যবস্থাপনায় ব্যাপক পরিবর্তন আসছে। এবার উন্নয়ন বাজেটে (এডিপি) সংশোধনের ক্ষেত্রে দেশীয় অর্থায়নের চেয়ে বৈদেশিক অর্থায়ন বেশি হবে। যেমন বৈদেশিক ঋণ হবে উন্নয়ন বাজেটের প্রায় ৬০ ভাগ আর দেশীয় অর্থায়ন হবে ৪০ ভাগ। রাজস্ব আয় না বাড়ার কারণে এ উদ্যোগ আছে। তবে রাজস্ব বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

রোববার (২ ফেব্রুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনা উপদেষ্টা বলেন, চীনা প্রকল্পের ঠিকাদারেরা রাতারাতি কোটিপতি হয়ে গিয়েছিলেন। আমরা সে অবস্থার পরিবর্তনে কাজ করছি।

তিনি বলেন, মোংলা বন্দরের সুবিধাদি সম্প্রসারণ প্রকল্পের চীনের অর্থায়ন আছে। আমরা খতিয়ে দেখেছি এই ঋণের ক্ষেত্রে কোনো দুর্বলতা বা ঠিকাদার নিয়োগে অনিয়ম হয়েছে কি না। সেটি হয়নি। তা গুরুত্বের কথা বিবেচনা করে প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে। এ প্রকল্পটি আমাদের সরকারের নয়, গত সরকারের ছিল।

ড. ওয়াহিদউদ্দিন মহামুদ বলেন, আমরা বৈদেশিক ঋণ বেশি নিলেও সেটি যাতে উৎপাদনশীল কাজে লাগানো যায়। বৈদেশিক ঋণ নিয়ে রপ্তানিমুখী খাতে ব্যয় করা হবে।

তিনি বলেন, চলমান প্রকল্প চলছেই। সেগুলোতো মাঝপথে বন্ধ করা যাবে না। তবে অবকাঠামো অংশ বাদ দিয়ে মানবসম্পদ উন্নয়ন খাতে ব্যয় করা হবে। যেমন শুধু মেডিকেল কলেজ বা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও স্কুল কলেজের অবকাঠামো উন্নয়ন করা হচ্ছে। কিন্তু সেগুলো যন্ত্রপাতি পরিচালনা এবং শিক্ষা দেওয়ার মতো দক্ষ শিক্ষক নেই। কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান আছে কিন্তু ৮০ ভাগ শিক্ষক নেই। সেজন্য দক্ষ মানবসম্পদ উন্নয়ন করা হবে।

এক প্রশ্নের জবাবে পরিকল্পনা উপদেষ্টা বলেন, গত সরকারের মেগা প্রকল্পগুলো বৈদেশিক ঋণের সুদ পরিশোধের চাপ বাড়ছে এ অর্থবছর থেকেই। আর আগামী অর্থবছরগুলোতে আসল পরিশোধের ব্যাপক চাপ বাড়বে। এরপরও বলব বৈদেশিক ঋণ আমাদের জন্য খারাপ নয়। যেমন ভিয়েতনাম অনেক বৈদেশিক ঋণ নিয়েছিল। কিন্তু তারাতো কোনো সমস্যায় পড়েনি। বিদেশি ঋণ যদি সরকারি ও বেসরকারি বিনিয়োগ তৈরি করে তাহলে ভালো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!