1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বাজেটে ভ্যাট-শুল্ক ছাড় চায় কসমেটিকস খাত, দেশীয় শিল্প সুরক্ষার দাবি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

বাজেটে ভ্যাট-শুল্ক ছাড় চায় কসমেটিকস খাত, দেশীয় শিল্প সুরক্ষার দাবি

প্রতিনিধি

দেশীয় প্রসাধনী শিল্পের বিকাশ ও প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে আগামী বাজেটে ভ্যাট ও শুল্ক ছাড়ের দাবি জানিয়েছে কসমেটিকস খাতের শীর্ষ সংগঠন অ্যাসোসিয়েশন অব স্কিন কেয়ার অ্যান্ড বিউটি প্রোডাক্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অব বাংলাদেশ (এএসবিএমইবি)

সংগঠনটি বলছে, দেশে উৎপাদিত কালার কসমেটিকস ও ডার্মাস্কিন কেয়ার পণ্যের উৎপাদন পর্যায়ে ভ্যাট ও সম্পূরক শুল্ক অব্যাহতি দেওয়া হলে নতুন শিল্পের বিকাশ ত্বরান্বিত হবে এবং বাজারে ন্যায্য প্রতিযোগিতা নিশ্চিত করা সম্ভব হবে।

এএসবিএমইবি জানায়, বর্তমানে কাঁচামালের ওপর উচ্চ আমদানি শুল্কের কারণে দেশীয় উৎপাদকদের ব্যয় বেড়ে যাচ্ছে। বিশেষ করে সাবান উৎপাদনের প্রধান কাঁচামাল ‘সোপ নুডুলস’-এর ওপর ২৫ শতাংশ কাস্টমস ডিউটি ও ৩ শতাংশ রেগুলেটরি ডিউটি থাকায় উৎপাদন খরচ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে।

অন্যদিকে বহুজাতিক কোম্পানিগুলো কম শুল্কে কাঁচামাল আমদানি করে তুলনামূলক কম খরচে উৎপাদন করতে পারছে, ফলে দেশীয় উদ্যোক্তারা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন বলে দাবি করা হয়েছে।

সংগঠনের সভাপতি আশরাফুল আম্বিয়া বলেন, প্রসাধনী শিল্প দেশের জন্য একটি সম্ভাবনাময় রপ্তানি খাত। ইতোমধ্যে আন্তর্জাতিক মানের পণ্য উৎপাদন শুরু হয়েছে, যা আমদানি নির্ভরতা কমানোর পাশাপাশি বৈদেশিক মুদ্রা সাশ্রয় ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখছে।

তিনি আরও বলেন, আমদানিকৃত পণ্যের ট্যারিফ মূল্য কম নির্ধারণ এবং শুল্ক ফাঁকির কারণে বাজারে বৈষম্য তৈরি হচ্ছে। তাই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ট্যারিফ নির্ধারণ এবং শুল্ক ব্যবস্থায় স্বচ্ছতা আনার দাবি জানান তিনি।

পরিসংখ্যান অনুযায়ী, দেশে প্রসাধনী পণ্যের বাজার দ্রুত সম্প্রসারিত হচ্ছে। বছরে প্রায় ১৫ হাজার কোটি টাকার কালার কসমেটিকস এবং ২৫ হাজার কোটি টাকার স্কিন কেয়ার পণ্যের বাজার রয়েছে। তবে এর বড় একটি অংশ এখনো চোরাই ও নকল পণ্যের দখলে রয়েছে বলে খাত সংশ্লিষ্টরা জানিয়েছেন।

অর্থনীতিবিদ ড. মুহম্মদ মাহবুব আলী মনে করেন, নিম্নমানের বিদেশি পণ্য আমদানি নিয়ন্ত্রণ এবং দেশীয় শিল্পকে নীতিগত সহায়তা দিলে রাজস্ব আয় বাড়বে ও অর্থপাচার কমবে।

সংশ্লিষ্টরা বলছেন, যথাযথ নীতিসহায়তা পেলে কসমেটিকস খাত ভবিষ্যতে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!