1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বাজার নিয়ন্ত্রণে পরিপূর্ণ ব্যর্থতার পরিচয় দিচ্ছে সরকার : ন্যাপ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

বাজার নিয়ন্ত্রণে পরিপূর্ণ ব্যর্থতার পরিচয় দিচ্ছে সরকার : ন্যাপ

প্রতিনিধি

বাজার নিয়ন্ত্রণে সরকারের চরম ব্যর্থতার কারণে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের পাগলা ঘোড়া এখন নিয়ন্ত্রনহীন হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।

তারা আরও বলেছেন, বাজারের নৈরাজ্য আর মুনাফাখোর সিন্ডিকেট ব্যবসায়ীদের দৌরাত্ম্যে শ্রমজীবী, স্বল্পআয়ের মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে। ব্যবসায়ীদের খামখেয়ালিতে সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত, শ্রমজীবী-মেহনতি মানুষের ঘরে ঘরে হাহাকার।
শুক্রবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তারা এসব কথা বলেন।

তারা বলেন, বাস্তব সত্য হচ্ছে, বাজারের ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। সরকার বাজার নিয়ন্ত্রণ করতে পরিপূর্ণ ব্যর্থতার পরিচয় দিচ্ছে। ফলে হঠাৎ করে সয়াবিন তেলের দাম লিটারে ১২ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা নির্ধারণের সরকারি সিদ্ধান্ত পুরোপুরি দায়িত্বহীন ও জনগণের ওপর নতুন গজবের সামিল। চিনি বাজার থেকে প্রায় উধাও। পেঁয়াজ-রসুনসহ প্রতিটি ভোগ্যপণ্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে।

নেতৃদ্বয় বলেন, গত কয়েক দিনের মধ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য নিয়ন্ত্রহীন হয়ে পড়েছে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধির বিষয়ে কাজ করছে অনেক অসাধু সিন্ডিকেট ব্যবসায়ী। সরকারকে এই অসাধু সিন্ডিকেট ভাঙতে হবে। সরকার বিভিন্ন পণ্যের দাম নির্ধারণ করে দেওয়ার পরেও সেটা মানা হচ্ছে না। বিক্রেতারা নির্ধারিত মূল্যের বেশি দামে পণ্য বিক্রি করছে। অসাধু বিক্রেতাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত বলে তারা বিবৃতিতে উল্লেখ করে বলেন, টিসিবর দ্রব্য সামগ্রী আরও সঠিকভাবে ও ব্যাপকহারে দেশব্যাপী বিতরণ করতে সরকারের উদ্যোগ জোরদার করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!