1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বাজার থেকে এনে যে ৫ খাবার ভুলেও ফ্রিজে রাখবেন না? - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

বাজার থেকে এনে যে ৫ খাবার ভুলেও ফ্রিজে রাখবেন না?

প্রতিনিধি

প্রতিদিন বাজার করা হয়তো আপনার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তাই সপ্তাহের বাজার এক বারেই কিনে নিয়ে ফ্রিজে ভরে রাখেন অনেকেই। এত সবজি, মাছ, মাংস এনে অনেকেই মনে করেন, খাবার ভালো রাখতে তা ফ্রিজে রেখে দেওয়াই উত্তম! কিন্তু জানেন কি, কিছু কিছু খাবারের গুণ, স্বাদ, দুই-ই নষ্ট হয়ে যায় ফ্রিজে রাখলে? জেনে নিন, বাজার থেকে এনে কোন কোন খাবার ভুলেও ফ্রিজে রাখবেন না?

১. পাউরুটি: পাউরুটির গায়ে ছত্রাক পড়ে যাওয়া আটকাতে অনেকেই প্যাকেট-সহ তা ফ্রিজে রেখে দেন। ফ্রিজে যে কোনো খাবার রাখলেই তা শুকনো হয়ে যায়। পাউরুটি বা কেক জাতীয় খাবার ফ্রিজে রাখলে তা অতিরিক্ত শুকিয়ে যায়।

২. আলু: কাঁচা আলু ফ্রিজে না রেখে বাইরে ঝুড়িতে রাখুন। কারণ, স্টার্চ জাতীয় কার্বহাইড্রেট ঠান্ডার সংস্পর্শে এলে শর্করার পরিমাণ বাড়িয়ে তোলে। তাই আলু ফ্রিজের বাইরে অন্ধকার পরিবেশে মজুত করাই ভালো।

৩. পেঁয়াজ: খুব কম তাপমাত্রায় পেঁয়াজ রাখলে তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। অনেকেই অর্ধেক পেঁয়াজ ব্যবহার করে বাকি অর্ধেকটা ফ্রিজে রেখে দেন। এই ভুল কখনও করবেন না। পেঁয়াজ কেটে ফ্রিজে রাখলে খুব তাড়াতাড়ি পেঁয়াজের উপর ব্যাক্টেরিয়া ও ছত্রাক বাসা বাঁধে। তাই কাটা পেঁয়াজ ফ্রিজে রাখা মোটেই স্বাস্থ্যকর নয়।

৪. মধু: গরমে মধুর শিশিতেও পিঁপড়ে হানা দিচ্ছে। সেই ভয়ে মধু যদি ফ্রিজে রেখে দেন, সে ক্ষেত্রে মধুর স্বাদ বদলে যেতে পারে। তার চেয়ে একটি বাটির মধ্যে জল দিয়ে তার মধ্যে মধুর শিশি বসিয়ে রাখতে পারেন।
৫. রসুন: রসুনের স্বাদ এবং গন্ধ, দুই-ই বদলে যাবে যদি ফ্রিজে রসুন রাখেন। দীর্ঘ দিন ধরে তাতে ছত্রাক সংক্রমিত হবে। সেই রসুন খাওয়া মোটেও স্বাস্থ্যকর নয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!