1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বাগমারায় কৃষি জমিতে পুকুর খননকারীর ১৫দিনের জেল। - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

বাগমারায় কৃষি জমিতে পুকুর খননকারীর ১৫দিনের জেল।

মোঃ সাইফুল ইসলাম বাগমারা রাজশাহী

বাগমারা(রাজশাহী)প্রতিনিধিঃ বাগমারার গণিপুর ইউনিয়নের ইসলামের মোড় সংলগ্ন দুবিলা বিলে তিন ফসলি কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খননের দায়ে ভ্রাম্যমান আদালতে পুকুর মালিক তমিজ উদ্দিনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বাগমারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঞা এই রায় দেন।

এছাড়া পুকুর খনন কাজে নিয়োজিত দুটি এক্সেভেটর (ভেকু) ভেঙ্গে অকেজো করে দিয়ে অবৈধ পুকুর খনন বন্ধ করে দেওয়া হয়েছে।

জানা গেছে, বাগমারায় পুকুর খনন চক্রের মুল হোতা গণিপুর ইউনিয়নের মৃত কছির উদ্দিনের ছেলে তমিজ উদ্দিন মন্ত্রণালয়ের নির্দেশ উপেক্ষা করে ইসলামের মোড় সংলগ্ন দুবিলা বিলে তিন ফসলি কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খনন শুরু করেন।

প্রতিদিন সন্ধ্যার পর থেকে ভোর রাত পর্যন্ত পুকুর খননের নামে ট্রাক্টরযোগে এলাকার বিভিন্ন ইটভাটায় জমির টপসয়েল বিক্রয় করা হচ্ছিল। এতে জমির উর্বরতা শক্তি কমে যাওয়ার পাশাপাশি ট্রাক্টরযোগে বিভিন্ন ইটভাটায় মাটি সরবরাহ করায় এলাকার পাকা রাস্তার ব্যাপক ক্ষতি হয়। এ কারণে এলাকার কৃষকরা বাধা দিলেও তাদের পাত্তা না দিয়ে হুমকি-ধামকি দিয়ে ক্ষমতার দাপট দেখিয়ে তমিজ উদ্দিন অবৈধভাবে পুকুর খনন কাজ চালিয়ে যেতে থাকেন। এছাড়া ভ্রাম্যমান আদালত পরিচালনা করে শুভডাঙ্গা ইউনিয়নের নিমাই বিলে অবৈধ পুকুর খনন কাজে নিয়োজিত দুটি এক্সেভেটর (ভেকু) মেশিন ভেঙ্গে অকেজো করে দেওয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঞা বলেন, এলাকার কৃষকদের অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধভাবে পুকুর খননের দায়ে তমিজ উদ্দিন নামে এক দুষ্কৃতকারীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতে সে নিজের দোষ স্বীকার করায় তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। সেই সাথে সংশ্লিষ্ট সরকারি কোনো দপ্তরের অনুমোতি না থাকায় ওই অবৈধ পুকুর খনন কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!