1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বাউল শিল্পী ও তৌহিদি জনতার মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বাউল শিল্পী ও তৌহিদি জনতার মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

প্রতিনিধি

বাউল শিল্পী ও তৌহিদি জনতার মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ৪
মানিকগঞ্জে বাউল শিল্পী ও তৌহিদি জনতার মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ঘটেছে। এ সময় তৌহিদি জনতার হামলায় বাউল শিল্পী আবুল সরকারের তিন সমর্থক আহত হয়েছেন। একই ঘটনায় বাউল সমর্থকদের পাল্টা হামলায় তৌহিদি জনতার একজন আহত হয়েছেন।

রোববার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের পাশেই এ ঘটনা ঘটে। আবুল সরকার বাংলাদেশ বাউল শিল্পী সমিতির চেয়ারম্যান।

আহতদের মধ্যে বাউল শিল্পী আলিম, আরিফুল ও জহিরুলকে পুলিশ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। অপরদিকে, তৌহিদী জনতার আহত ব্যক্তির নাম আব্দুল আলীম। তিনিও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহান আল্লাহকে নিয়ে কটূক্তি করায় বাউল সম্রাট আবুল সরকারের ফাঁসির দাবিতে সকাল ১০টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় তৌহিদি জনতা বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ শেষে তারা মিছিল নিয়ে শহীদ স্মৃতিস্তম্ভ এলাকায় পৌঁছায়।

এ সময় অপরদিকে আবুল সরকারের মুক্তির দাবিতে বেলা ১১টার দিকে প্রেসক্লাব চত্বরে মানববন্ধন প্রস্তুতি নিচ্ছিলেন কয়েকজন বাউল সমর্থক। পরে তৌহিদি জনতার মিছিলে অংশ নেওয়া কয়েকজন তাদের ধাওয়া করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় চারজন আহত হন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মানিকগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, পরিস্থিতি তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আহত চারজন মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রসঙ্গত, গত ১ নভেম্বর বাউল শিল্পী আবুল সরকার মানিকগঞ্জ জেলার ঘিওরের জাবরা এলাকায় গানের আসরে মহান আল্লাহকে নিয়ে কটূক্তি করেন। সেই বক্তব্যে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে এবং মুফতি আব্দুল্লাহ নামের এক ব্যক্তি বাদী হয়ে ঘিওর থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় গত ২০ নভেম্বর ভোরে মাদারীপুর থেকে তাকে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ গ্রেপ্তার করে। পরে ওইদিন সন্ধ্যায় তাকে আদালতে প্রেরণ করলে আবুল সরকারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!