1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বাউয়েট ক্যাম্পাসে দিনব্যাপী প্রযুক্তি মেলা অনুষ্ঠিত - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বাউয়েট ক্যাম্পাসে দিনব্যাপী প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

প্রতিনিধি

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে ক্লাবগুলোর সহযোগিতায় দিনব্যাপী প্রযুক্তি মেলা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এসএম লুৎফর রহমান প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে মেলা ও প্রতিযোগিতার উদ্বোধন করেন। প্রধান অতিথি উদ্বোধনী অনুষ্ঠানের শেষে মেলার বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন।
প্রধান অতিথি বলেন ‘বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ছাত্র-ছাত্রীদের জন্য আয়োজন করা হয়েছে এই উদ্ভাবনী প্রযুক্তি মেলা। আমি সত্যিই খুব অভিভূত হয়েছি যতটা সুন্দর অনুষ্ঠান হবে বলে আশা করেছিলাম, তার চেয়ে বেশি সুন্দর হয়েছে এই আয়োজন। আজকের এই অনুষ্ঠান প্রমাণ করে, আমরা চাইলেই যেকোনো অসম্ভবকে সম্ভব করতে পারি। আশা করি এই প্রতিযোগিতা জাতীয় পর্যায়ে প্রযুক্তিগত অগ্রগতি এবং প্রযুক্তির সাথে সংশ্লিষ্ট উদ্যোক্তাদের উৎসাহিত করবে।
মেলায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্নেল মো. শওকত হুসেন (অব.), পরীক্ষা নিয়ন্ত্রক কর্নেল হ্লা হেন মং (অব.), সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নূরুল ইসলাম, ইসিই অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, আইন ও বিচার বিভাগের প্রফেসর ড. মো. শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মেজর মো. মনজিনুল মুবীন (অব.), বিভাগীয় প্রধান, শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা।
দিনব্যাপী এই প্রযুক্তি মেলায় প্রজেক্ট শো হার্ডওয়্যার, প্রজেক্ট শো সফটওয়্যার, প্রোগ্রামিং কনটেস্ট, আইডিয়া কনটেস্ট (টেকনিক্যাল), আইডিয়া কনটেস্ট (নন-টেকনিক্যাল), থিসিস/প্রজেক্ট প্রপোজাল প্রেজেন্টেশন, টেক ডিবেট, এবং গেইমিং কনটেস্টসহ (এনএফএস ই-ফুটবল) মোট ৯টি ক্যাটাগরিতে প্রতিযোগিতার আয়োজন করা হয়। মেলা ও প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ৮টি বিভাগের ৩৩টি টিমের ১০৫৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
মেলার দ্বিতীয় পর্বে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সব অংশগ্রহণকারীকে সার্টিফিকেট এবং বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে ক্রেস্ট ও প্রাইজমানি দেওয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইসিই অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা। অনুষ্ঠানের সঞ্চালনা করে সিএসই বিভাগের শিক্ষার্থী মাইশা এবং আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী অনিরুদ্ধ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!