1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বাংলাদেশ স্বাধীনতার ঘোষণা ৭ মার্চের ভাষণেই হয়েছিল : ধর্ম প্রতিমন্ত্রী - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

বাংলাদেশ স্বাধীনতার ঘোষণা ৭ মার্চের ভাষণেই হয়েছিল : ধর্ম প্রতিমন্ত্রী

প্রতিনিধি

 ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ছিল বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা। এই একটি ভাষণ একটি জাতিরাষ্ট্র, বাংলাদেশ সৃষ্টি করেছে, যা বিশ্বে নজিরবিহীন। 
আজ বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, পৃথিবীর ইতিহাসে যতদিন বাঙালি থাকবে, বাংলাদেশের মানচিত্র থাকবে, ততদিন জাতির পিতার ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ বাঙালি জাতি তথা পৃথিবীর মুক্তিকামী জনতাকে স্বাধীনতার মন্ত্রে নতুন জাগরণে  উদ্বেলিত করে তুলবে।
অনুষ্ঠান শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মহান মুক্তিযুদ্ধে শাহাদাতবরণকারী সকল শহীদদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। 
অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মুহাঃ বশিরুল আলম, ইসলামিক ফাউন্ডেশনের সচিব মো. মনিরুজ্জামান, পরিচালক মুহাম্মদ মহীউদ্দিন মজুমদার, ড. সৈয়দ শাহ এমরান, মো. আনিছুর রহমান সরকারসহ কর্মকর্তা-কর্মচারি ও সাধারণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন। 
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মো. মিজানুর রহমান।  এছাড়া ঐতিহাসিক ৭ মার্চ  উদযাপন উপলক্ষ্যে আজ ইসলামিক ফাউন্ডেশনের সকল বিভাগীয় ও জেলা কার্যালয়, ৫০টি ইসলামিক মিশন, ৭টি ইমাম প্রশিক্ষণ একাডেমিতে জাতীয় পতাকা উত্তোলন ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!