1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বাংলাদেশ স্কাউটসের শাপলা কাব অ্যাওয়ার্ডে ভূষিত স্বরূপকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭ শিক্ষার্থী - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

বাংলাদেশ স্কাউটসের শাপলা কাব অ্যাওয়ার্ডে ভূষিত স্বরূপকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭ শিক্ষার্থী

আবু ইউসুফ,নেছারাবাদ (স্বরূপকাঠী), পিরোজপুর

বাংলাদেশ স্কাউটসের শাপলা কাব অ্যাওয়ার্ডে ভূষিত স্বরূপকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭ শিক্ষার্থী

বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ কাব স্কাউট সম্মাননা ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’ অর্জন করেছে নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাতজন কৃতি শিক্ষার্থী। এর মধ্যে ২০২৩ সালে ৬ জন এবং ২০২৪ সালে ১ জন এই মর্যাদাপূর্ণ পুরস্কার লাভ করে।

স্কাউটিং কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণ, অসাধারণ পারফরম্যান্স, নেতৃত্বগুণ ও শৃঙ্খলাবোধের স্বীকৃতিস্বরূপ তাদের এ সম্মাননা প্রদান করা হয়। সংশ্লিষ্টরা জানান, স্বরূপকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় কাব স্কাউট গ্রুপ, পিরোজপুর-এর এসব উদ্যমী কাব স্কাউট আন্দোলনের আদর্শ অনুসরণ করে দায়িত্ববোধ, মানবসেবা ও নেতৃত্বে নিজেদের গড়ে তোলায় এ সাফল্য অর্জন করেছে।

প্রদানকৃত সার্টিফিকেটে উল্লেখ করা হয়—একজন কাব স্কাউট হিসেবে তাদের কৃতিত্ব প্রশংসনীয় এবং ভবিষ্যতেও স্কাউট আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত থেকে দেশ, জাতি ও বিশ্ব মানবতার সেবায় আত্মনিয়োগ করার প্রত্যাশা ব্যক্ত করা হয়। পাশাপাশি একজন সুনাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য স্রষ্টার নিকট দোয়া কামনা করা হয়েছে।
উল্লেখ্য, এ অ্যাওয়ার্ডটি স্বয়ং প্রধানমন্ত্রীর হাত থেকে নেয়ার কথা থাকলেও, বর্তমানে প্রধান উপদেষ্টার উদ্যোগে সারা দেশে একযোগে (৬ ডিসেম্বর, শনিবার) বরিশাল অঞ্চল রূপাতলী থেকে আরটিসি-র মাধ্যমে ২০২৩ সালের ৬ জন ও ২০২৪ সালের ১ জন কাব স্কাউটকে পুরস্কার প্রদান করা হয়।

এ অর্জনে তার পরিবার, শিক্ষক, কাব স্কাউট লিডার এবং স্বরূপকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় কাব স্কাউট গ্রুপে আনন্দ ও গর্বের আবহ বিরাজ করছে । সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে সে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে স্কাউটিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!