ইপেপার / প্রিন্ট
বাংলাদেশ লাঠিয়াল বাহিনীর প্রতিষ্ঠাতা সিরাজুল হক চৌধুরী ওস্তাদ ভাইয়ের ৩৮ তম ও সাবেক সাধারণ সম্পাদক মনজুরুল হক চৌধুরী রতনের ১৫তম প্রয়াণ দিবস পালিত হয়েছে। পরিবার দাবি গ্রাম বাংলার এই খেলার প্রধান উদ্যোক্তা ছিলেন কুষ্টিয়ার প্রয়াত সিরাজুল হক চৌধুরী। বাংলাদেশর প্রথম নারী লাঠিয়াল তারই কন্যা দেশ বরণের লাঠিয়াল ডাক্তার শাহানা আক্তার চৌধুরী।
বাংলাদেশ লাঠিয়াল বাহিনীর প্রতিষ্ঠাতা সিরাজুল হক চৌধুরী ওস্তাদ ভাই এর ৩৮ তম ও সাবেক সাধারণ সম্পাদক মনজুরুল হক চৌধুরী রতনের ১৫তম প্রয়াণ দিবস পালিত হয়েছে। গতকাল শনিবার ৬ ডিসেম্বর সকাল ১০টায় বাংলাদেশ লাঠিয়াল বাহিনীর কেন্দ্রীয় দপ্তর কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গ্রাম বাংলার এই খেলার প্রধান উদ্যোক্তা ছিলেন কুষ্টিয়ার প্রয়াত সিরাজুল হক চৌধুরী।এই দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কন্যা দেশ বরণের লাঠিয়াল ডাক্তার শাহানা আক্তার চৌধুরী
গ্রাম বাংলার এই খেলার প্রধান উদ্যোক্তা ছিলেন কুষ্টিয়ার প্রয়াত সিরাজুল হক চৌধুরী । যিনি ওস্তাদ ভাই নামে পরিচিত। ৩৭ বছর পূর্বে ১৯৮৭ সালের ৭ ডিসেম্বর তিনি চির বিদায় নিয়ে চলে গেছেন। রেখে গেছেন এই ঐতিহ্যবাহী লাঠিখেলা। সাধারণত এলাকার সংস্কৃতিমনা মানুষেরা এই আয়োজন করে থাকে। সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা পেলে এই ঐতিহ্য রক্ষা পেতে পারে। না হলে কালের আবর্তে হারিয়ে যাবে গ্রামবাংলার লোকজ ঐতিহ্য লাঠিখেলা। দাদা ওস্তাদ ভাই সিরাজুল হক চৌধুরীর ঐতিহ্যকে ধরে রেখেছেন কুষ্টিয়ার একমাত্র নারী লাঠিয়াল রূপন্তী চৌধুরী। বাংলাদেশ লাঠিয়াল বাহিনীর মধ্যে যুগের পর যুগ অমর হয় থাকবে ওস্তাদ ভাই সিরাজুল হক চৌধুরী।