1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘বাংলাদেশ লাইট ইঞ্জিনিয়ারিং এক্সপো’ শুরু হচ্ছে সোমবার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

‘বাংলাদেশ লাইট ইঞ্জিনিয়ারিং এক্সপো’ শুরু হচ্ছে সোমবার

প্রতিনিধি

দেশের হালকা প্রকৌশল শিল্পের আধুনিক প্রযুক্তি ও উৎপাদিত পণ্যের প্রসারে আগামীকাল (সোমবার) থেকে শুরু হচ্ছে ‘বাংলাদেশ লাইট ইঞ্জিনিয়ারিং এক্সপো-২০২৬’।

বাণিজ্য মন্ত্রণালয়ের ‘এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস’ (ইসিফোরজে) প্রকল্পের সহযোগিতায় তিন দিনব্যাপী এই প্রদর্শনীর আয়োজন করছে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি (বাইশিমাস)।

শনিবার (১ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাইশিমাস সভাপতি আব্দুর রাজ্জাক।

সোমবার বেলা ১১টায় রাজধানীর মিন্টো রোডের শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্বব্যাংকের সিনিয়র বেসরকারি খাত বিশেষজ্ঞ হুসনা ফেরদৌস সুমি এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খান। মেলা প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। ৪ ফেব্রুয়ারি এই প্রদর্শনী শেষ হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের মেলায় লাইট ইঞ্জিনিয়ারিং খাতের প্রায় ২৮টি শিল্পপ্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এতে দেশে উৎপাদিত বিভিন্ন যন্ত্রপাতি, যন্ত্রাংশ ও প্রযুক্তিপণ্য প্রদর্শিত হবে। প্রদর্শনীর পাশাপাশি ৩ ও ৪ ফেব্রুয়ারি দুটি কারিগরি সেমিনারও অনুষ্ঠিত হবে।

আয়োজকেরা আশা করছেন, এই মেলা দেশীয় ইঞ্জিনিয়ারিং পণ্যের প্রচার ও প্রসারের পাশাপাশি উদ্যোক্তাদের আধুনিক প্রযুক্তির (State of Art Technology) সঙ্গে পরিচয় করিয়ে দেবে। এর মাধ্যমে প্রযুক্তি স্থানান্তর, যৌথ উদ্যোগে শিল্প স্থাপন ও সরাসরি বৈদেশিক বিনিয়োগের সুযোগ তৈরি হবে।

বাইশিমাস সভাপতি আশাবাদ ব্যক্ত করে বলেন, মেলাটি দেশি-বিদেশি উদ্যোক্তাদের মধ্যে নতুন বাণিজ্যিক সম্পর্ক তৈরির পরিবেশ সৃষ্টি করবে, যা এই শিল্পের রপ্তানি বাজার সম্প্রসারণে ভূমিকা রাখবে।

সংবাদ সম্মেলনে বাইশিমাসের জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুর রশিদ, সহসভাপতি রাজু আহমেদসহ কেন্দ্রীয় পরিচালক এবং ইসিফোরজে প্রকল্পের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!