1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বাংলাদেশ-ভারত উত্তেজনা প্রশমনে উপায় খোঁজার আহ্বান রাশিয়ার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

বাংলাদেশ-ভারত উত্তেজনা প্রশমনে উপায় খোঁজার আহ্বান রাশিয়ার

প্রতিনিধি

বাংলাদেশ-ভারত উত্তেজনা প্রশমনে উপায় খোঁজার আহ্বান রাশিয়ার
প্রতিবেশী বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান উত্তেজনা আর যেন বাড়তে না পারে, সেজন্য উভয়পক্ষকে একটি উপায় খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন।

সোমবার (২২ ডিসেম্বর) ঢাকার রাশিয়ান দূতাবাসে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান রাষ্ট্রদূত।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনের আগে একটি অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। ভারতের সঙ্গে বাংলাদেশের উত্তেজনা হ্রাস করাটা জরুরি। আর এটি যত তাড়াতাড়ি হবে ততই ভালো হবে। রাশিয়া বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কে হস্তক্ষেপ করতে চায় না। তবে রাশিয়া মনে করে, দুই দেশের সম্পর্ক বর্তমানে যে স্তরে রয়েছে সেখান থেকে উত্তেজনা যেন আর বাড়তে পারে, সেজন্য একটি উপায় খুঁজে বের করা বুদ্ধিমানের কাজ হবে।

সম্পর্ক পারস্পরিক বিশ্বাস এবং আস্থার উপর ভিত্তি করে হওয়া উচিত বলে অভিমত ব্যক্ত করেন খোজিন। তিনি নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক ঘোষিত নির্বাচনের তারিখ ঘোষণাকে স্বাগত জানান। তিনি বলেন, রাশিয়া আশা করছে, নির্বাচন যথা সময়ে অনুষ্ঠিত হবে।

নির্বাচনে রাশিয়ার পর্যবেক্ষক পাঠানোর প্রশ্নে রাষ্ট্রদূত জানান, তারা নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ রাখছে এবং তারা কমিশনের আনুষ্ঠানিক আমন্ত্রণের অপেক্ষায় রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!