বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এসপ) ও সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার মোট ৮ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) পুলিশ সদর দপ্তরের অ্যাডিশনাল ডিআইজি খন্দকার শামীমা ইয়াসমিন স্বাক্ষরিত পৃথক দুই প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।
বদলি হওয়া অতিরিক্ত পুলিশ সুপার:
- সিফাত-ই-রাব্বান – সিরাজগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে পঞ্চগড় জেলা
- খায়রুল হাসান – ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে কুড়িগ্রাম জেলা
- সুলতানা ইশরাত জাহান – অ্যান্টি টেররিজম ইউনিট থেকে সিআইডি
- মো. মোস্তফা মঞ্জুর – বগুড়া সদর সার্কেল থেকে চট্টগ্রাম সিএমপি
- নোমান আহমদ – চট্টগ্রাম পটিয়া সার্কেল থেকে পুলিশ সদর দপ্তর
বদলি হওয়া সহকারী পুলিশ সুপার:
- আরিফ মুহাম্মদ শাকুর – পটুয়াখালীর বাউফল সার্কেল থেকে কুমিল্লা চৌদ্দগ্রাম সার্কেল
- সনদ বড়ুয়া – র্যাব থেকে কুমিল্লা লাকসাম সার্কেল
- মো. জামশেদ আলম – সিলেট এসএমপি থেকে ডিএমপি
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কর্মকর্তারা আগামী ২০ এপ্রিলের মধ্যে নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণ করবেন। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব গ্রহণ না করলে ২১ এপ্রিল তাদের স্বয়ংক্রিয়ভাবে স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য করা হবে।