1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্টের প্রথম দিন পরিত্যক্ত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্টের প্রথম দিন পরিত্যক্ত

প্রতিনিধি

টানা বৃষ্টিতে বাংলাদেশ-পাকিস্তানের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনের খেলা পরিত্যক্ত হয়েছে।
আজ থেকে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবার কথা ছিলো টেস্টটি। বৃষ্টির কারনে স্থানীয় সময় দুপুর সোয়া ১টায় প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষনা করেন ম্যাচ অফিসিয়ালরা। প্রথম দিন টসও হয়নি।

রাওয়ালপিন্ডিতে গত দু’দিনের বৃষ্টিতে অনুশীলনও করতে পারেনি বাংলাদেশ ও পাকিস্তান। প্রথম দিনের শুরু থেকে বৃষ্টি অব্যাহত থাকায় মাঠেই নামতে পারেনি দু’দলের খেলোয়াড়রা। তবে উইকেট ও মাঠে আশেপাশের বেশিরভাগ অংশ কভার দিয়ে ঢাকা ছিলো।

বৃষ্টি কমলে দুপুর ১টায় মাঠ পর্যবেক্ষণ করার কথা ছিলো ম্যাচ অফিসিয়ালদের। কিন্তু বৃষ্টি না কমায় বাধ্য হয়ে প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষনা করা হয়।
প্রথম টেস্টের প্রথম দিনও বৃষ্টির কারনে বেশিরভাগ সময় নষ্ট হয়েছিলো। খেলা হয়েছিল ৪১ ওভার।
পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ১০ উইকেটে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে সফরকারী বাংলাদেশ। দ্বিতীয় টেস্ট অন্তত ড্র করতে পারলেই প্রথমবারের মত পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের কৃতিত্ব অর্জণ করবে টাইগাররা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!