1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বাংলাদেশ ও ভারতকে হারিয়ে সেমিতে যাবে পাকিস্তান’ - NEWSTVBANGLA
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

বাংলাদেশ ও ভারতকে হারিয়ে সেমিতে যাবে পাকিস্তান’

প্রতিনিধি

বড় হার দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি শুরু করেছে পাকিস্তকান। নিউজিল্যান্ডের কাছে হারের পর সেমির স্বপ্ন এখন অনেকটাই ফিকে হয়ে গেছে স্বাগতিকদের। তবে পাকিস্তানের সাবেক দুই ক্রিকেটার শোয়েব আখাতার ও শোয়েব মালিকের বিশ্বাস, এখান থেকে ঘুরে দাঁড়িয়ে সেমিতে খেলবে পাকিস্তান।

নিউজিল্যান্ডের কাছে হারের পর পাকিস্তানের বাকি আছে আর দুই ম্যাচ। এই দুই ম্যাচের দুটিতেই জিততে হবে পাকিস্তানকে। ভারত ও বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচেই কঠিন পরীক্ষা অপেক্ষা করছে তাদের জন্য। রোববার দুইবাইয়ে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান। আর বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে খেলবে রাওয়ালপিন্ডিতে।

পাকিস্তানের সেমির সম্ভাবনা নিয়ে শোয়েব মালিক বলেছেন, ‘আমি খুবই আশাবাদী যে পরের ম্যাচে আমাদের ভারতকে হারানোর দারুণ সুযোগ আছে। এরপর বাংলাদেশের সঙ্গেও জয়ের ধারা অব্যাহত রাখতে হবে।’

তবে মানসিকভাবে পিছিয়ে আছে পাকিস্তান বলে মনে করেন শোয়েব মালিক। তিনি বলেন, ‘এটা ঠিক যে আমাদের মনোবল এখন তলানিতে, আত্মবিশ্বাসও কমে গেছে। কিন্তু আমার মনে হয় এখনো নিজেদের চেনানোর বাকি আছে। ভারতকে বিপক্ষে জেতার সামর্থ্য আমাদের দলের আছে। কিন্তু এখন দায়িত্বটা তাদের (খেলোয়াড়দের)। সিনিয়রদের বাড়তি দায়িত্ব নিতে হবে।’

আগ্রাসী ক্রিকেট খেলার পরামর্শ দিয়েছেন আরেক সাবেক তারকা শোয়েব আখতার। তিনি বলেন, ‘রক্ষণাত্মক না হয়ে তোমরা আক্রমণাত্মক ক্রিকেট খেলো। ভারতের বিপক্ষে তোমাদের শুভকামনা জানাই। আশা করি নিউজিল্যান্ডের বিপক্ষে যে ভুল করেছ, সেগুলোর পুনরাবৃত্তি করবে না এবং এত কম স্ট্রাইক রেটে ব্যাটিং করবে না।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!